সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রায়দানের পরেও টেট নিয়ে জটিলতা অব্যাহত৷ বৃহস্পতিবার টেট নিয়ে রিভিউ পিটিশন দাখিল হল হাই কোর্টে৷ টেটের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে আদালতে আবেদন জানালেন চিন্ময় দলুই-সহ ২,২০০ জন প্রশিক্ষণপ্রাপ্ত পরীক্ষার্থী৷ আজ এই পিটিশনের পরই বিচারপতি সি এস কারনান গোটা বিষয়টি পুনর্বিবেচনা করে দেখার সিদ্ধান্ত নেন৷ আগামী সোমবার প্রশাসনকে আদালতে টেট সংক্রান্ত যাবতীয় নথি এবং পরিসংখ্যান পেশ করার নির্দেশ দিলেন বিচারপতি৷ নির্দেশে মোট টেট পরীক্ষার্থীর সংখ্যা, পাশের হার, প্রশিক্ষিত এবং প্রশিক্ষণহীন পরীক্ষার্থীদের তালিকা চেয়ে পাঠিয়েছেন বিচারপতি কারনান৷ টেট পরীক্ষার ফলাফল প্রকাশ নিয়ে কোনওরকম কারচুপি হলে তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে বলেও এদিন জানিয়ে দেন তিনি৷
প্রসঙ্গত, গতকাল অর্থাৎ বুধবার টেটের ফলপ্রকাশের অনুমতি দেয় হাই কোর্ট৷ এই রায়ে প্রশিক্ষণপ্রাপ্ত প্রার্থীদেরই অগ্রাধিকার দেওয়ার কথা বলেছিলেন বিচারপতি৷
গতকাল হাই কোর্টের এই রায়ের পরই প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে টেটের ফলাফল প্রকাশ করা হয়৷ প্রাথমিকের পাশাপাশি উচ্চ প্রাথমিকের ফলাফলও প্রকাশিত হয় এদিন৷ কিন্তু টেটের ফলাফল নিয়ে সন্তুষ্ট নয় প্রশিক্ষিত পরীক্ষার্থীরা৷ আর সেই জন্যই আজ আবার রিভিউয়ের আর্জি জানানো হয় তাঁদের পক্ষ থেকে৷
সর্বশেষ খবর
-
হামের মারণ হানা বাংলাদেশে, গত চব্বিশ ঘণ্টায় আরও ৪ শিশুর মৃত্যু, মোট মৃত ৬০৫
-
পশুপাখির ঘর কেড়ে ১০ হাজার কক্ষের রিসর্ট! ট্রাম্পের জামাইয়ের বিরুদ্ধে জনগর্জন আলবেনিয়ায়
-
অফিসে জোর করে ধর্মান্তর! টিসিএসের পর উইপ্রো, বিস্ফোরক অভিযোগে ফের উত্তাল মহারাষ্ট্র
-
নেত্রী নাকি পরামর্শদাতা? মমতার ভূমিকা নিয়ে এবার ‘আসল তৃণমূলে’ও ফাটল!
-
সকাল থেকে নেই সাড়া! দিঘায় হোটেল থেকে উদ্ধার দম্পতির দেহ