সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইডির হাতে আটক আর জি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ প্রসূন চট্টোপাধ্যায়। এদিন সকাল ৭ টা নাগাদ তাঁর সুভাষগ্রামের বাড়িতে হানা দেন ইডি আধিকারিকরা। টানা তল্লাশি ও জিজ্ঞাসাবাদের পর প্রসূনকে সঙ্গে নিয়ে তাঁর বাড়ি থেকে বেরলেন আধিকারিকরা। প্রসঙ্গত, প্রসূন নিজেকে সন্দীপের পিএ বলে দাবি করতেন বলে খবর।
দক্ষিণ ২৪ পরগনার বাসিন্দা প্রসূন চট্টোপাধ্যায়। আর জি করে তরুণী চিকিৎসকের মৃত্যুকে কেন্দ্র করে প্রকাশ্যে আসে তাঁর নাম। সেমিনার হলের ভিডিওতেও দেখা গিয়েছিল প্রসূনকে। এই প্রসূন ন্যাশনাল মেডিক্যাল কলেজে ডেটা এন্ট্রি অপারেটর হিসাবে কাজ করতেন। তবে সন্দীপ ‘ঘনিষ্ঠ’ হিসাবে পরিচিত ছিলেন তিনি। সকলের কাছে দাবি করতেন, তিনি নাকি সন্দীপের পিএ। শুক্রবার সকালে সন্দীপের একাধিক ঠিকানার পাশাপাশি আরও একাধিক জায়গায় হানা দেয় ইডি। তার মধ্যে ছিল প্রসূনের সুভাষগ্রামের বাড়ি।
[আরও পড়ুন: নেপথ্যে ‘দুর্নীতি’, সিদ্দারামাইয়াকে সরিয়ে মুখ্যমন্ত্রী কুরসিতে নয়া মুখ আনবে কংগ্রেস!]
ঘড়ির কাঁটায় সকাল ৭ টা নাগাদ প্রসূনের বাড়িতে পৌঁছন ইডি আধিকারিকরা। বেলা ২ টো নাগাদ প্রসূনকে সঙ্গে নিয়ে বের হন অফিসার ও জওয়ানরা। প্রসূনকে বাড়ি থেকে নিয়ে বেরতেই প্রতিবেশীরা মুখ খুলেছেন তাঁর বিরুদ্ধে। তাঁদের সাফ কথা, আর জি কর কাণ্ডে যদি প্রসূন যদি অভিযুক্ত হয়ে থাকে তাহলে তাঁর যেন কঠোরতম শাস্তি হয়।
[আরও পড়ুন: শেষমুহূর্তে বাতিল রাইড, মেজাজ হারিয়ে মহিলা যাত্রীকে চড় অটো চালকের!]
সর্বশেষ খবর
-
রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদ থেকে ইস্তফা আলাপনের স্ত্রীর! সোনালি চক্রবর্তীর পদক্ষেপ ঘিরে জল্পনা
-
শৈশবের ট্রমা সহজে কাটে না! প্রভাব পড়তে পারে প্রেমের সম্পর্কেও, বোঝা যায় এই লক্ষ্মণেই
-
সপ্তাহে ২ দিন হাওড়ার মঙ্গলাহাটে হকারদের বসার অনুমতি, শর্ত বেঁধে দিল প্রশাসন
-
এবার রাডারে অভিষেকের ডায়মন্ড হারবার এফসি, ‘টাকা আসত কোথা থেকে?’, প্রশ্ন ক্রীড়ামন্ত্রী নিশীথের
-
উন্নত রাডারেও অদৃশ্য! চিন-পাকিস্তানের চিন্তা বাড়িয়ে ভারতকে সু-৫৭-এর প্রস্তাব পুতিনের