সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মকর সংক্রান্তিতে রাজ্যে যেভাবে ঠান্ডা জাঁকিয়ে বসেছিল, বর্তমানে তাপমাত্রার পারদ অনেকটাই উর্ধ্বগামী৷ তবে এখনই বিদায় নিচ্ছে না শীত৷ শুক্রবার শহরের তাপমাত্রা কিছুটা বাড়লেও শনিবার সকাল থেকে ফের তা কমতে শুরু করেছে৷
(এবার অত্যাধুনিক বর্মে আরও শক্তিশালী হচ্ছে বায়ুসেনা)
আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আগামী দিন তিনেক তাপমাত্রা আরও কমবে৷ তাই জানুয়ারির শেষ সপ্তাহে শীতের কামড় কিছুটা থাকবে বলেই মনে করছেন আবহাওয়াবিদরা৷ আগামী এক সপ্তাহ সর্বনিম্ন তাপমাত্রা ১৩-১৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করবে বলে খবর৷ জানুয়ারির শেষের দিকে আকাশ আংশিক মেঘলা থাকারও সম্ভাবনা৷ এদিন শান্তিনিকেতনের তাপমাত্রা ৯.১ বাঁকুড়া ১২, দিঘা ১৪ ডিগ্রি ছিল৷ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ ডিগ্রি সেলসিয়াল৷ স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম৷ আগামী দু’দিন তা আরও কমবে৷ আগামী কয়েকদিন তাপমাত্রা কমলেও অবশ্য হাড় কাঁপানো ঠান্ডা আর পড়বে না বলেই মনে করা হচ্ছে৷
(রাজ্যে ২,৩৫,২০০ কোটি টাকার বিনিয়োগ এল বাণিজ্য সম্মেলনে)
ভোর এবং রাতের দিকে ঠান্ডা বাড়বে৷ তবে দিনে সোয়েটার, জ্যাকেট গায়ে চাপিয়ে বাড়ি থেকে বেরোনো বেশ কষ্টসাধ্য হয়ে পড়েছে৷ ফলে এমন আবহাওয়ায় শরীর খারাপের প্রবল সম্ভাবনাও থেকে যাচ্ছে৷ ঘরে ঘরে সর্দি, কাশি, গলা ব্যথা লেগেই রয়েছে৷ চিকিৎসকরা তাই মাফলার ব্যবহার করতে বলছেন সবসময়৷ তাছাড়া জ্বর হলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে বলছেন তাঁরা৷ হাড় কাঁপানো ঠান্ডা না পড়লেও এখনই শীতের ইতি ঘটছে না জেনে খুশি সাধারণ মানুষ৷
সর্বশেষ খবর
-
INDIA জোট ছাড়ল স্ট্যালিনের ডিএমকে, মমতার বৈঠকের আগেই ভাঙন বিরোধী শিবিরে
-
সোনা বিক্রি জল্পনার মধ্যেই রেপো রেট নিয়ে বড়সড় সিদ্ধান্ত আরবিআইয়ের, কী হবে আমজনতার?
-
‘ধর্মের কল বাতাসে নড়ে’, স্বরূপ গ্রেপ্তার হতেই ‘বিশ্বাস ব্রাদার্স’ নিয়ে সরব ঋদ্ধি থেকে শ্রীলেখা
-
টিম ইন্ডিয়ায় ফিরলেন রুতুরাজ, কোহলির চোটে শিকে ছিঁড়ল পাতিদারেরও
-
সই কাণ্ডে এখনই স্বস্তি নয় অভিষেকের! হাই কোর্টে খারিজ দ্রুত শুনানির আবেদন