নন্দন দত্ত, সিউড়ি: গাড়িতে লাগানো ‘প্রেস’ স্টিকার। সাতসকালে অতিরিক্ত গতি নিয়ে বাজারের মধ্যে ঢুকে পড়েছিল সেই গাড়ি। তার ধাক্কা ঘটনাস্থলে মৃত্যু হয় এক প্রৌঢ়ের। বীরভূমের (Birbhum) এই দুর্ঘটনায় সাঁইথিয়া-মল্লারপুর সড়ক মৃতদেহ রেখে রাস্তা অবরোধ (Road block) শুরু করেন ক্ষুব্ধ জনতা। ঘাতক গাড়িতে চলে হামলা। গাড়ির কাচ ভেঙে যায়। অবরোধকারীদের দাবি, রাস্তা দীর্ঘদিন ধরে খারাপ, মেরামতি হয় না। সেই কারণেই এমন দুর্ঘটনা (Accident) ঘটেছে। রাস্তা মেরামতি নিয়ে প্রশাসনের তরফে আশ্বাস না মিললে অবরোধ চলবে বলে হুঁশিয়ারি দিয়েছেন।

ঘটনা মঙ্গলবার সকালের। গদাধরপুর বাজারে গিয়েছিলেন বছর পঞ্চান্নর নীলকুমার বাগদি। সেসময় আচমকাই একটি নীল রঙের গাড়ি এসে সজোরে ধাক্কা মারে তাঁকে। ঘটনাস্থলে মৃত্যু হয় নীলকুমার বাগদির। সঙ্গে সঙ্গে ছুটে আসেন আশপাশের বাসিন্দারা। ঘাতক গাড়িটিকে আটক করে জনতা। চালক পলাতক। গাড়িটিতে ‘প্রেস’ স্টিকার লাগানো। তাতে ভাঙচুর করে উত্তেজিত জনতা। মৃতদেহ ফেলে মল্লারপুর (Saithia-Mallarpur Road) রাস্তা অবরোধ করা হয়। অভিযোগ, পুলিশ ঘটনাস্থলে গেলে এসডিপিওকে ঘিরে ধরে লাঠি নিয়ে তেড়ে যায় জনতা।
[আরও পড়ুন: বায়রনের মতো সবাই চলে আসবে! ফের আদালতে ঢোকার মুখে তৃণমূলের হয়ে ব্যাট পার্থর]
মৃত নীলকুমারের ছেলে গোবিন্দ বাগদির বক্তব্য, ”রাস্তা খারাপ, গাড়ি এত গতিতে যাচ্ছিল বলে বাবাকে ধাক্কা দিয়েছে। এর একটা বিহিত চাই। আমরা তো বড়লোক নই। দিন আনি দিন খাই। আমাদের কি জীবনের দাম নেই? রাস্তা যতক্ষণ না ঠিক হবে, আমরা অবরোধ চালাব।” আরেক স্থানীয় বাসিন্দার কথায়, ”এখানে ফুটপাথ নেই, রাস্তা দীর্ঘদিন ধরে খারাপ। বলে বলেও ঠিক হয়নি। আজ এমন একটা দুর্ঘটনা ঘটে গেল। আমরা মৃতদেহ তুলতে দেব না যতক্ষণ না রাস্তা সারাইয়ের আশ্বাস পাচ্ছি।” ফলে দুপুর পর্যন্ত
[আরও পড়ুন: ‘সম্পর্ক ভাঙতে চেয়েছিল’, প্রেমিকাকে ২০ বার কুপিয়ে খুন করেও অনুতাপহীন ধৃত সাহিল!]
সর্বশেষ খবর
-
স্বাধীনতা দিবসের রাতে বিরসা মুণ্ডা-আম্বেদকরের মূর্তি ভাঙল দুষ্কৃতীরা! চাঞ্চল্য তাহেরপুরে
-
জন্মদিনের কেকে মরা টিকটিকি! খাওয়ার পরেই পেটে-বুকে ব্যথা, হাসপাতালে সাত শিশু-সহ ১১ জন
-
অস্ট্রেলিয়ার মাটিতে দাদাগিরি! ঐতিহাসিক টেস্ট জয়ের পর উচ্ছ্বসিত বাংলাদেশের প্রধানমন্ত্রী
-
ফ্রিজ ম্যাগনেটেই লুকিয়ে সৌভাগ্যের চাবি! জেনে নিন বাস্তুমতে কী কী শুভ
-
করোনেশন সেতু থেকে তিস্তায় ঝাঁপ দেওয়ার চেষ্টা মহিলার! কী করলেন স্থানীয়রা?