নন্দন দত্ত, সিউড়ি: ফের ব্যাঙ্ক ডাকাতির চেষ্টা বীরভূমে! এবার নিচের জানালার ভেঙে ব্যাঙ্কের ভিতরে ঢোকে দুষ্কৃতীরা। তবে ভল্ট ভাঙতে পারেনি তারা। শুক্রবারের রাতের ঘটনা জানাজানি হয় শনিবার। তদন্ত শুরু করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, নলহাটি থানার কলিঠা গ্রামে একটি গ্রামীণ ব্যাংকের শাখায় ডাকাতির চেষ্টা করা হয়েছে। পঞ্চায়েতের পাশে একতলায় ব্যাঙ্কটি অবস্থিত। নিচের জানালা ভেঙে ভিতরে ঢোকে চোরের দল। তবে কিছু নিতে পারেনি তারা। ব্যাঙ্কের ভিতরে শাবল, লোহার রড-সহ ভল্ট কাটার সরঞ্জাম পড়েছিল। এমনই দাবি করেছেন স্থানীয় বাসিন্দা শেখ নুরুজ্জামান। জানালা ভাঙা দেখে দুপুরে ব্যাংকে তদন্তে যায় নলহাটি থানার পুলিশ।
[আরও পড়ুন: অবশেষে সম্মতি বোসের, পুজোর আগে ৭১ জন বন্দিকে মুক্তির সিদ্ধান্ত]
উল্লেখ্য, গত বৃহস্পতিবার একইভাবে পাড়ুই থানা এলাকায় মঙ্গলডিহি গ্রামে চুরির চেষ্টা করা হয়। সেখানেও সিঁদ কেটে সফল হয়নি দুষ্কৃতী। পুলিশি পাহারা না থাকায় এই ঘটনা ঘটছে বলে বাসিন্দারা দাবি করছে। কীভাবে কারা এই ঘটনা ঘটাল, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।
[আরও পড়ুন: Durga Puja 2023: চালতাবাগান সর্বজনীনে বিশেষ চমক, থিম সং গাইলেন IAS অফিসার]
সর্বশেষ খবর
-
‘তুষ্টিকরণে চাপা পড়েছিল উন্নয়ন’, সনাতনীদের অনুষ্ঠানে বাংলার ইতিহাস স্মরণ শুভেন্দুর
-
মেয়রের ইস্তফার পরেই বিধাননগর পুরনিগমে বসল প্রশাসক, হাওড়া পুরসভাতেও নয়া কমিশনার
-
তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য, ‘চোর’ স্লোগান জনতার
-
ঝড়-বৃষ্টি, হড়পা বানে বিপর্যস্ত উত্তরের বিস্তীর্ণ এলাকা, সিকিমে ভূমিধসে মৃত ১, নিখোঁজ ৪
-
বঙ্গে সাংগঠনিক রদবদলের পথে বিজেপি, দিল্লিতে শমীক-বনসল দীর্ঘ বৈঠক