দেবব্রত মণ্ডল, বারুইপুর: নদীর চরে বাঘের পায়ের ছাপ। শীতের মরশুম শুরু হতেই লোকালয়ে বাঘের হানা। আতঙ্কিত দক্ষিণ চব্বিশ পরগনার কুলতলির মইপিট উপকূল থানার ভুবনেশ্বরী গৌড়ের চক এলাকার বাসিন্দারা। ইতিমধ্যে জাল দিয়ে গোটা গ্রাম ঘিরে ফেলা হয়েছে।
শনিবার সকালে ভুবনেশ্বরী গৌড়ের চক এলাকায় নদীর চরে বাঘের পায়ের ছাপ দেখতে পান স্থানীয় বাসিন্দারা। বাঘের পায়ের ছাপ দেখে আতঙ্কিত হয়ে পড়েন তাঁরা। তড়িঘড়ির খবর দেওয়া হয় বনদপ্তরে। পুলিশকেও জানানো হয়। খবর পাওয়ামাত্রই এলাকায় এসে পৌঁছন বনবিভাগের কর্মীরা। পায়ের ছাপ অনুসরণ করে বাঘের গতিবিধি বোঝার চেষ্টা করেন তাঁরা। গ্রামবাসীরা লাঠি হাতে গ্রাম পাহারা দিতে শুরু করেছেন। গোটা গ্রাম ইতিমধ্যে জাল দিয়ে ঘিরে ফেলা হয়েছে। খাঁচাও পাতা হতে পারে।
[আরও পড়ুন: ‘ঠুমকা’ মন্তব্যের জের, কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিংয়ের জামা খুলে নেওয়ার হুমকি তৃণমূল নেতার]
স্থানীয় বাসিন্দা মঙ্গল সামন্ত বলেন, “শীতের মরশুমে সাধারণত জঙ্গল থেকে লোকালয়ে বাঘ ঢুকে পড়ে। ভুবনেশ্বরী নদীর চরে বাঘের পায়ের ছাপ দেখা গিয়েছে। আমরা বাঘ খুঁজতে জঙ্গলে যাই। বনকর্মীরাও আমাদের সঙ্গে ছিলেন।” এ বিষয়ে দক্ষিণ চব্বিশ পরগনার বনদপ্তরের মুখ্য আধিকারিক (ডিএফও)মিলন মণ্ডল জানান, লোকালয়ে বাঘ ঢোকার খবর পেয়ে ইতিমধ্যেই বনকর্মীরা ঘটনাস্থলে পৌঁছেছেন।
বাঘের পায়ের ছাপ অনুসরণ করে বোঝার চেষ্টা করা হচ্ছে বাঘটি লোকালয়ে রয়েছে নাকি জঙ্গলে চলে গিয়েছে। সাধারণত শীতের মরশুমে সুন্দরবনের বিভিন্ন নদী কিংবা খালগুলিতে জল কম থাকার কারণে অনায়াসে বাঘ লোকালয়ে চলে আসে। গ্রামবাসীদের আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই বলেই জানায় বনদপ্তর।
দেখুন ভিডিও:
[আরও পড়ুন: সাংসদ পদ বাতিল, এবার কোন রাস্তা খোলা মহুয়ার সামনে?]
সর্বশেষ খবর
-
যুদ্ধ থামাতে ট্রাম্পের দ্বারস্থ জেলেনস্কি, তার মধ্যেই মস্কোর তৈল শোধনাগার উড়িয়ে দিল ইউক্রেন
-
শকুন্তলাকে স্পেশাল হোমগার্ডের চাকরি দেওয়ার প্রক্রিয়া শুরু রাজ্যের, সুদিন ফেরার আশায় পরিবার
-
ইডির জালে মনোরঞ্জন মণ্ডল, কয়লা পাচার কাণ্ডে গ্রেপ্তার বারাবনি থানার প্রাক্তন ওসি
-
সমুদ্রে রোম্যান্সে মত্ত, বিচ্ছেদ গুঞ্জন উড়িয়ে প্রযোজক স্বামীর সঙ্গে আদুরে মুহূর্তে কণীনিকা
-
১২৬ বলে ৩০৬! এবার বিহারের ১৫ বছরের ‘লেডি বৈভবে’র ঝোড়ো ব্যাটিংয়ে মজে ক্রিকেট দুনিয়া