Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৯ আষাঢ় ১৪৩৩
  • রবিবার
  • ৫ জুলাই ২০২৬

ফেসবুকে পরিচয়, তরুণীকে নিয়ে পালাতে গিয়ে আরপিএফ-এর জালে হরিয়ানার যুবক

সন্দেহ নারী পাচারের।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ২০, ২০১৭, ১৩:৩৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ২০, ২০১৭, ১৩:৩৩

options
link
ফেসবুকে পরিচয়, তরুণীকে নিয়ে পালাতে গিয়ে আরপিএফ-এর জালে হরিয়ানার যুবক zoom

স্টাফ রিপোর্টার: ফটোগ্রাফার পরিচয় দিয়ে ফেসবুকে অ্যাকাউন্ট খোলা। এর পর মেয়েদের সঙ্গে পরিচয়। প্রেমের জালে ফাঁসিয়ে প্রথমে ঘরছাড়া করা, তারপর কয়েক মাস এদিক ওদিক ঘুরে ফূর্তি করে সেই তরুণীকে বিক্রি করাটাই হরিয়ানার গান্ধীনগর ১১ নম্বর গলির বাসিন্দা করণের নেশা। এমনই নেশায় মাতোয়ারা করণ অবশেষে হাওড়ায় আরপিএফের হাতে ধরা পড়ল বুধবার। সঙ্গে এক তরুণী। কোন্নগর ২৪ পল্লির বাসিন্দা ওই তরুণী কোন্নগর জেভিয়ার্স স্কুলের মাধ্যমিকের পরীক্ষার্থী।

[দেরিতে ট্রেন আসায় দীর্ঘক্ষণ অবরোধ গুসকরায়, ভোগান্তিতে নিত্যযাত্রীরা]

ফেসবুকে বেশ কয়েক মাস আগে পরিচয় করণ ও ওই তরুণীর। শুট-কোট থেকে নানা ভঙ্গিমায় করণের পাঠানো ছবিতে আসক্ত তরুণী। এক সময় প্রেমের প্রস্তাবে রাজি হয়ে ঘর ছাড়তে চায়। সেইমতো দিন কয়েক আগে হরিয়ানা থেকে কলকাতায় আসে করণ। আগাম কথা মতো সোমবার স্কুলে যাওয়ার নাম করে বাড়ি থেকে বেরিয়ে আর বাড়ি ফেরেনি তরুণী। সারা রাত বাড়ি না ফেরায় মঙ্গলবার উত্তরপাড়া থানায় নিখোঁজ হওয়ার ডায়েরি করে তার বাড়ির লোকজন। বুধবার বিকেলে হাওড়া স্টেশনে দু’জনকে দেখে সন্দেহ হওয়ায় আরপিএফ বুথ পোস্টের কর্মীরা তাদের আটক করে। জিজ্ঞাসাবাদ করাতে বিষয়টি স্পষ্ট হয়। আরপিএফ ইন্সপেক্টর মিহির দাস জানান, দু’জনের কথায় যথেষ্ট অসংলগ্নতা রয়েছে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[পড়ুয়াদের জন্য সুখবর, এবার বিনামূল্যেই মিলবে মান্থলি]

করণের আনুমানিক বয়স ২১-২২ মনে হলেও তার কাছে যে আধার কার্ড পাওয়া যায় তাতে জন্ম তারিখ ২০০০ সাল। তবে সেটা জাল বলে সন্দেহ আরপিএফের। হরিয়ানা পুলিশকে বিষয়টি জানিয়ে সহযোগিতা চাওয়া হয়েছে। আটক দু’জনের কাছে থেকে মঙ্গলবারের প্ল্যাটফর্ম টিকিট পাওয়া গিয়েছে। করণ জানিয়েছে, এদিন পাটনা জনশতাব্দীতে তাদের যাওয়ার কথা ছিল। পাটানা থেকে তারপরে হরিয়ানা যাওয়ার পরিকল্পনা ছিল। আরপিএফ জানিয়েছে, করণের আচার-আচরণ সন্দেহজনক। অসংলগ্ন কথাবার্তা। ওই তরুণীকে নিয়ে কিছুদিন ঘুরে বিক্রি করার পরিকল্পনা ছিল বলে মনে হয়েছে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.