দেবব্রত মণ্ডল, দক্ষিণ ২৪ পরগনা: বিবাহ-বহির্ভূত সম্পর্কে লিপ্ত এই অভিযোগে গ্রামে সালিশি সভা বসিয়ে স্ত্রীর ওপর অকথ্য অত্যাচার চালায় স্বামী৷ এমনকি তার মাথার চুলও কেটে নেওয়া হয়৷ দিনকয়েক আগের হুগলির খানাকূলের এই ঘটনায় কড়া ব্যবস্থা নেয় পুলিশ৷ ওই ঘটনার রেশ কাটতে না কাটতেই একই ঘটনার পুনরাবৃত্তি ঘটল দক্ষিণ ২৪ পরগনার ঢোলাহাটের মধুসূদনপুর৷
[পরকীয়া সন্দেহে সালিশি সভা বসিয়ে গৃহবধূকে বেধড়ক মার, কাটা হল মাথার চুল]
বছর কয়েক আগে মধুসূদনপুরের বাসিন্দা ফারুক মোল্লার সঙ্গে বিয়ে হয় সালিমার৷ দর্জির কাজ করে সংসার চালাত ফারুক৷ অভিযোগ, বিয়ের পর থেকে প্রায়ই স্ত্রীকে মারধর করত সে৷ খুব ছোট কারণেও স্ত্রীর ওপর শারীরিক অত্যাচার চালাত ফারুক৷ অন্য কোনও যুবকের সঙ্গে সালিমা কথা বললে, তা ভাল চোখে দেখত না ফারুক৷ দাম্পত্য জীবনে অশান্তি লেগেই থাকত ফারুক ও সালিমার৷
[স্বামীর পরকীয়ার প্রতিবাদ করে সালিশি সভায় আক্রান্ত শাশুড়ি-বউমা]
পরকীয়ায় লিপ্ত স্ত্রী, এই সন্দেহে বুধবার রাতেও অশান্তি হয় ফারুক ও সালিমার৷ দুজনের মধ্যে প্রথমে ঝগড়া শুরু হয়৷ পরে তা আকার নেয় হাতাহাতির৷ ঝামেলা ক্রমশই চরম আকার নিতে শুরু করে৷ অভিযোগ, ঝগড়া চলতে চলতেই স্ত্রীর ওপর কাটারি নিয়ে হামলা চালায় ফারুক৷ এলোপাথাড়ি সালিমাকে কোপায় সে৷ যন্ত্রণায় ছটফট করতে শুরু করে সালিমা৷ গৃহবধূর চিৎকারে প্রতিবেশীরা জড়ো হয়ে যান৷ তড়িঘড়ি সালিমাকে উদ্ধার করে ডায়মন্ডহারবার সুপার স্পেশ্যালিটি হাসপাতালে ভরতি করানো হয়৷ সেখানেই আপাতত চিকিৎসা চলছে তার৷ গৃহবধূর গলায় গভীর আঘাতের চিহ্ন মিলেছে৷
[পরকীয়া সন্দেহে প্রকাশ্য রাস্তায় মারধর যুগলকে, ভাইরাল ভিডিও]
সালিমার বাপের বাড়ির পক্ষ থেকে ঢোলাহাট থানায় অভিযোগ দায়ের করা হয়েছে৷ ফারুকের বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগে মামলা রুজু করা হয়েছে৷ তবে ঘটনার পর থেকে এলাকাছাড়া ফারুক মোল্লা৷ তার খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ৷
সর্বশেষ খবর
-
মানস সরোবরের পথে নিখোঁজ দুর্গাপুরের দম্পতি, সব মিলিয়ে নেপালে নিখোঁজ বাংলার ৩৬
-
প্রকৃতির রুদ্র তাণ্ডবে তছনছ বুদ্ধের দেশ! নেপালে ভয়ংকর হড়পা বানের নেপথ্যে কোন কারণ?
-
প্রথমবার পরীক্ষায় সাফল্য আসেনি! ব্যর্থতার আশঙ্কায় ‘চরম সিদ্ধান্ত’ নিট পরীক্ষার্থীর
-
নাবালিকাকে হোটেলে আটকে মধুচক্রে নামানোর ছক! পুলিশের রুদ্ধশ্বাস অভিযানে কীর্তি ফাঁস ৪ কর্মীর
-
‘হিন্দুরা সহনশীল’, কৃতীর রাখি বিজ্ঞাপনে বিস্ফোরক সোনু নিগম! বিতর্ক বাড়তেই গায়ক বললেন…