Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৩ ভাদ্র ১৪৩৩
  • সোমবার
  • ৩১ আগস্ট ২০২৬
সবুজ সাথী

ফের বিশ্ব দরবারে সেরার শিরোপা পেল বাংলা, রাষ্ট্রসংঘে পুরস্কৃত ‘সবুজ সাথী’ ও ‘উৎকর্ষ বাংলা’

ফের আন্তর্জাতিক মঞ্চে বাংলার জয়জয়কার।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ৯, ২০২০, ১৫:২২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ৯, ২০২০, ১৫:২২

options
link
ফের বিশ্ব দরবারে সেরার শিরোপা পেল বাংলা, রাষ্ট্রসংঘে পুরস্কৃত ‘সবুজ সাথী’ ও ‘উৎকর্ষ বাংলা’ zoom
Advertisement

ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়: ফের আন্তর্জাতিক মঞ্চে বাংলার জয়জয়কার। রাষ্ট্রসংঘে সেরার পুরস্কার পেল রাজ্য সরকারের সবুজ সাথী (Sabooj Sathi) প্রকল্প। ১৬০টি দেশের মধ্যে বিশ্বসেরার মুকুট উঠল বাংলার মাথায়। যা নিঃসন্দেহে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee ) তথা তৃণমূল সরকারের বিরাট সাফল্য।

এখানেই শেষ নয়, স্কিল ডেভেলপমেন্টে চ্যাম্পিয়ন হয়েছে রাজ্যের উৎকর্ষ বাংলা (Utkarsh Bangla) প্রকল্প। রাষ্ট্রসংঘের একটি সংস্থা ওয়ার্ল্ড সামিট অন দ্য ইনফরমেশন সোসাইটি গত ৭ সেপ্টেম্বরই ভারচুয়ালি প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করে। জানানো হয়, ১৬০টি দেশের তরফে মোট ১৬০০টি প্রকল্পের মনোনয়ন জমা পড়েছিল। সেখানেই সেরার শিরোপা জিতে নিয়েছে বাংলার এই দুই প্রকল্প। 

Advertisement

[আরও পড়ুন: চোখের সামনে হুড়মুড়িয়ে পাহাড় বেয়ে নামল পাথর, সেবকে ধসের জেরে বন্ধ অন্তত ৩টি রুট]

তবে এই প্রথম নয়, গত বছরও বিশ্ব দরবারে সমাদৃত হয়েছিল রাজ্য সরকারের এই প্রকল্প দুটি৷ রাষ্ট্রসংঘের (United Nations) মঞ্চে  ‘উৎকর্ষ বাংলা’ এবং ‘সবুজ সাথী’ প্রকল্পের মাথায় শিরোপা ওঠে৷ তারও আগে ‘কন্যাশ্রী’ প্রকল্প পেয়েছিল সেরার সম্মান৷ উৎকর্ষ বাংলা হল রাজ্যের তরুণ প্রজন্মের কর্মদক্ষতা বৃদ্ধির জন্য তৈরি প্রকল্প। রাজ্যের উদ্যোগে লক্ষ লক্ষ বেকার যুবক-যুবতী নিখরচায় দক্ষতা উন্নয়নের প্রশিক্ষণ পেয়েছেন ও পাচ্ছেন। কারিগরি প্রশিক্ষণ দপ্তরের সোসাইটি ফর স্কিল ডেভেলপমেন্ট এই প্রক্রিয়া পর্যবেক্ষণ করে। উদ্ভাবনীর দিক থেকে নতুন নতুন কোর্সও জনপ্রিয়তা পেয়েছে।

আর সবুজ সাথী রাজ্যজুড়ে স্কুল ছাত্রছাত্রীদের জন্য বিনামূল্যে সাইকেল প্রদানের প্রকল্প৷ এই প্রকল্প দু’টি চালু হওয়ার পর থেকেই ব্যাপক সাড়া ফেলে দিয়েছিল৷ সুবিধা পেয়েছেন বহু মানুষ৷ বাংলার এই দুই ভাবনা সমাদৃত হয়েছে গোটা বিশ্বে৷   

[আরও পড়ুন: স্তন বাঁচিয়েই ক্যানসার মুক্তি, প্রত্যন্ত এলাকায় জটিল সার্জারি করে তাক লাগালেন তরুণী ডাক্তার]

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.