Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • রবিবার
  • ১৪ জুন ২০২৬
Anubrata Mondal

দল নিয়ে ক্ষোভপ্রকাশের পরেই বাড়ির সামনে গেরুয়া পতাকা! তাহলে কি অনুব্রতও…?

রাজ্যে পালাবদলের পর থেকে তৃণমূল কংগ্রেসে মুষলপর্ব শুরু হয়েছে। বিধায়ক, সাংসদরা বিদ্রোহো হয়ে উঠেছেন। এই আবহে মুখ খুলেছেন বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। রীতিমতো বিদ্রোহের সুর তাঁর গলায়। সেই আবহের মধ্যেই বোলপুরে নিচুপট্টি এলাকায় অনুব্রত মণ্ডলের বাড়ির সামনে দেখা গেল গেরুয়া পতাকা!

Advertisement
দেব গোস্বামী
দেব গোস্বামী

শেষ আপডেট: জুন ১৩, ২০২৬, ১৬:২৬

link
দেব গোস্বামী
দেব গোস্বামী

শেষ আপডেট: জুন ১৩, ২০২৬, ১৬:২৬

options
link
দল নিয়ে ক্ষোভপ্রকাশের পরেই বাড়ির সামনে গেরুয়া পতাকা! তাহলে কি অনুব্রতও…? zoom
দল নিয়ে ক্ষোভপ্রকাশের পরেই বাড়ির সামনে গেরুয়া পতাকা!

রাজ্যে পালাবদলের পর থেকে তৃণমূল কংগ্রেসে মুষলপর্ব শুরু হয়েছে। বিধায়ক, সাংসদরা বিদ্রোহী হয়ে উঠেছেন। এই আবহে মুখ খুলেছেন বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। রীতিমতো বিদ্রোহের সুর তাঁর গলায়। সেই আবহের মধ্যেই বোলপুরে নিচুপট্টি এলাকায় অনুব্রত মণ্ডলের বাড়ির সামনে দেখা গেল গেরুয়া পতাকা! সেই নিয়ে শুরু হয়েছে জোর চর্চা , গুঞ্জন। তাহলে কি এবার গেরুয়া শিবিরে যাবেন ‘বীরভূমের বাঘ’? অনুব্রতের বাড়ির সামনে গেরুয়া পতাকা ওড়ার ঘটনায় জোর গুঞ্জন শুরু হয়েছে।

নিচুপট্টির বাড়ির সামনেই তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা স্ট্যান্ড। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার গভীর রাতে অনুব্রতের বাড়ির সামনের ওই স্ট্যান্ড ও বাড়ির দেওয়ালে গেরুয়া পতাকা ঝুলতে দেখা যায়। ওই ঘটনা জানাজানি হতেই হইচই শুরু হয়ে যায়। শনিবার সকালে ওই পতাকা এলাকার লোকজনদের নজরে আসে। খোদ অনুব্রতের বাড়ির দেওয়ালে গেরুয়া পতাকা? দিন দু’য়েক আগেই অনুব্রত মণ্ডল দলীয় ইস্যুতে ‘বিদ্রোহী’ হয়ে উঠেছেন। তার পরপরই এভাবে এই পতাকা ঝুলতে দেখা গেল! তাহলে কি তিনিও অন্যান্যদের মতো বিজেপি শিবিরে যাওয়ার জন্য পা বাড়িয়ে আছেন?

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

প্রসঙ্গত, এর আগে অবধি অনুব্রত মণ্ডলের বাড়ির দেওয়াল, বাড়ির সামনে থাকা স্ট্যান্ডে তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকাই লাগানো হত। এবার সেখানে পালাবদলে গেরুয়া পতাকা! তাহলে কি অন্য শিবিরে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের পছন্দের নেতা? যদিও সেদিন সকালেই ওইসব পতাকা খুলে নেওয়া হয়েছিল। কিন্তু ঘটনায় চর্চা শুরু হয়েছে। এই বিষয়ে মুখ খুলেছেন খোদ অনুব্রত। এদিন অকপটে অনুব্রত মণ্ডল স্বীকার করেন, এখনও তাঁর রাজনৈতিক অবস্থান পরিবর্তন হয়নি। তৃণমূল কংগ্রেস তাঁর নাম বাদ দেয়নি। তিনিও অন্য দলে যোগদান করেননি। কেউ বিশৃঙ্খলা ছড়াতেই এমন কাজ করেছে বলেই তাঁর অভিমত।

 

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.