সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জামিন মুক্ত হতে না হতেই ফের গ্রেপ্তার সন্দেশখালির বিজেপি নেতা বিকাশ সিংহ ও সাসপেন্ডেড তৃণমূল নেতা উত্তম সর্দার। আদালত চত্বরে কেন্দ্রীয় বাহিনীর হাত থেকে বিকাশ সিংহকে পুলিশ কার্যত ছিনিয়ে নিয়ে যায় বলে অভিযোগ। এর পরই উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দা ও নেতা-কর্মীরা। আদালত চত্বরে কান্নায় ভেঙে পড়েন বিকাশ সিংহের মেয়ে।
শনিবার গ্রেপ্তার হয়ে সোমেই জামিনে মুক্ত হয়েছেন শাহজাহান ঘনিষ্ঠ সাসপেন্ডেড তৃণমূল নেতা উত্তম সর্দার। তাঁকে মিথ্যে মামলার ফাঁসানোর চেষ্টা হয়েছিল বলে অভিযোগ করা হয়। ২ হাজার টাকার ব্যাক্তিগত বন্ডে জামিন দেওয়া হয় উত্তমকে। একই সঙ্গে জামিন পান বিজেপি নেতা বিকাশ সিংহ-ও। আদালত থেকে বেরতে না বেরতেই নতুন করে অশান্তি। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা বিকাশকে গাড়িতে তোলার সময় বসিরহাট পুলিশ তাঁকে জোর করে গাড়িতে তোলে বলে অভিযোগ। এক মামলায় জামিন পেতে না পেতে অন্য মামলায় গ্রেপ্তার করা হয় তাঁকে। গ্রেপ্তার করা হয় উত্তমকেও।
[আরও পড়ুন: জঙ্গলে হাড়হিম করা অভিজ্ঞতা আলিয়ার! ভিডিও দিয়ে নিজেই জানালেন ভয়ংকর সত্যিটা]
এর পরই উত্তপ্ত হয়ে ওঠে বসিরহাট আদালত চত্বর। ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। পুলিশের বিরুদ্ধে সরব হন সকলে। পথ অবরোধ করে বিজেপি। ব্যাহত যান চলাচল। প্রসঙ্গত, সন্দেশখালি কাণ্ডে গ্রেপ্তার হয়েছিলেন উত্তম সর্দার, বিকাশ সিংহ ও নিরাপদ সর্দার। তিনজনের মধ্যে উত্তমের বিরুদ্ধে ব্যাপক ক্ষোভ স্থানীয়দের মধ্যে। হাড়হিম করা অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। জামিন পেয়েও ফের পুলিশের জালে বিকাশ ও উত্তম। এদিকে, নিরাপদকে ৩ দিনের পুলিশ হেফাজত দিয়েছে আদালত।
সর্বশেষ খবর
-
এই ৬ আন্তর্জাতিক গন্তব্যে স্থগিত ইন্ডিগোর বিমান পরিষেবা! বড় সিদ্ধান্ত দেশের বৃহত্তম উড়ান সংস্থার
-
প্রয়াত ‘সংবাদ প্রতিদিন’-এর প্রতিষ্ঠাতা প্রধান কার্যনির্বাহী কর্তা নারায়ণ বসু
-
শ্লীলতাহানি, তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার স্বরূপ বিশ্বাস, ডিম হাতে থানা ঘেরাও ক্রুদ্ধ জনতার
-
টিটাগড়-বারাকপুর পুর-দুর্নীতিতে স্পেশাল অডিটের দাবি, মেট্রো নিয়েও তৎপর কৌস্তভ
-
‘পিঠে বানাতে’ বিধায়ক কার্যালয়ে মহিলাদের ডাক! গ্রেপ্তার বর্ধমানের ‘শাহজাহান’ খোকন