সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অষ্টমীর দুপুর থেকে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি। বর্ষণ অবশ্য দর্শনার্থীদের একাংশের উৎসাহকে থামাতে পারেনি। বৃষ্টি মাথায় নিয়ে অনেকেই বেরিয়ে পড়েছেন। কলকাতার মতো জেলার পুজোতেও রয়েছে থিমের ছড়াছড়ি। ভিড় টানতে কোথাও উঠে এসেছে ভূস্বর্গ, কারও বাজির ক্ষীরের প্রতিমা। শহরতলির কয়েকটি সেরা পুজোর কয়েক ঝলক।
[নিষ্ঠা ভরে চণ্ডীপাঠ, বাড়ির পুজোয় চেনা মেজাজে প্রাক্তন রাষ্ট্রপতি]
বারুইপুর সাহাপাড়া – ৭ ও ৮ পল্লি এলাকার এই পুজোর থিম ভূস্বর্গে দুর্গা। মণ্ডপ জুড়ে রয়েছে উপত্যকার সৌন্দর্যের নানা মুহূর্ত।

বাটানগর নিউল্যান্ড – নুঙ্গি স্টেশনের কাছে এই মণ্ডপ। ৭১ তম বর্ষে এই পুজোর নিবেদন শূন্য থেকে মহাশূন্য। অন্যরকম ভাবনার এই পুজোর টানে দর্শনার্থীরা রীতিমতো ভিড় জমিয়েছেন।
বারুইপুর বিশালক্ষীতলা – সম্পূর্ণ ক্ষীরের তৈরি এই প্রতিমা দক্ষিণ ২৪ পরগনার অন্যতম আকর্ষণ। মহিলাদের পরিচালিত এই পুজো বারুইপুরের নজর কেড়েছে।
হাসপাতাল পাড়া সর্বজনীন – ক্যানিং হাসপাতাল সংলগ্ন এই পুজোর বিশেষত্ব বিশাল প্যান্ডেল। এবার টিনের মণ্ডপের কারুকাজ উৎসাহীদের কৌতূহল মেটাচ্ছে। বিভিন্ন রকম ফল দিয়ে তৈরি প্রতিমাও অভিনব।

ধামাইতলা স্কুল রোড অধিবাসীবৃন্দ – রাজপুরের এই পুজোর প্রতিমা আকর্ষণের কেন্দ্রে। সাবেকি প্রতিমা ইতিমধ্যে নানা সংস্থার থেকে পুরস্কৃত।
সঞ্জয়পল্লি দুর্গোৎসব – ক্যানিং স্টেশন সংলগ্ন এই পুজো মণ্ডপে এবার সত্য প্রতিষ্ঠার লড়াই। ২৮ তম বর্ষে তাদের নিবেদন সমুদ্রমন্থন। মণ্ডপ জুড়ে উষ্ণায়ন ঠেকানোর বার্তা দেওয়া হয়েছে।

ডি এন ঘোষ রোড সর্বজনীন – বজবজের এই পুজো কমিটি এবার ৪৪ বছরে পড়ল। থিম পাঠ ভবন। বিদ্যাসাগর থেকে রবীন্দ্রনাথ। বাংলার মণীষীদের নানা কাহিনি, কন্যাশ্রীর মডেল উঠে এসেছে মণ্ডপে।
পাইকপাড়া ১৩ নম্বর পল্লিবাসী – পুজো এবার ৬৭ বছরে। প্রতিমা সাবেকি। পুজোর দিনগুলিতে কচিকাঁচাদের অঙ্কন প্রতিযোগিতা এবং দুঃস্থদের বস্ত্র বিতরণ করা হয়েছে।

বাগুইআটি বন্ধুমহল – এবারের পুজোর থিম রাজ্য সরকার পরিচালিত সবজি মান্ডি। মণ্ডপে উঠে এসেছে এক টুকরো কৃষি বাজার। চাষিদের মডেল তৈরি করা হয়েছে। সবজির আদলে বানানো হয়েছে প্রতিমা।

জগৎপুর যুবকবৃন্দ– কেষ্টপুর খাল লাগোয়া এই পুজোয় যেন উঠে এসেছে এক টুকরো পুরী। জগন্নাথদেবের রথের আদলে তৈরি হয়েছে মণ্ডপ। প্রতিমাতেও সেই ছোঁয়া।

সর্বশেষ খবর
-
ভারত থেকে বিপুল আয় ট্রাম্পের সংস্থার, গুরুগ্রাম যেন মার্কিন প্রেসিডেন্টের টাকার খনি!
-
শুরুতেই ডার্বি, ঘোষিত ডুরান্ডের পূর্ণাঙ্গ সূচি, মোহনবাগান-ইস্টবেঙ্গলের বাকি ম্যাচ কবে-কোথায়?
-
মেসিকে চিঠি লিখে আজ মাঠে আট বছরের খুদে সমর্থক, কীভাবে হল স্বপ্নপূরণ?
-
নাগরিকদের ‘দাস’ বানানোর চেষ্টা! সরকার বিরোধিতার জন্য নির্বাসিত করা অগণতান্ত্রিক, বলছে বম্বে হাই কোর্ট
-
গিরিখাতে পড়ল যাত্রীবাহী বাস, পাকিস্তানে গতির বলি অন্তত ৪০