Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৬ আষাঢ় ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ২ জুলাই ২০২৬
School student committed suicide in Nadia

সম্পর্কে টানাপোড়েনের জের, গলায় ফাঁস দিয়ে ‘আত্মঘাতী’ স্কুলপড়ুয়া

ঘটনাস্থল থেকে উদ্ধার স্কুলপড়ুয়ার মোবাইল।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ২৯, ২০২২, ১৯:০৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ২৯, ২০২২, ১৯:০৮

options
link
সম্পর্কে টানাপোড়েনের জের, গলায় ফাঁস দিয়ে ‘আত্মঘাতী’ স্কুলপড়ুয়া zoom

বিপ্লবচন্দ্র দত্ত, কৃষ্ণনগর: সম্পর্কের টানাপোড়েনে আত্মহত্যার পথ বেছে নিল স্কুলপড়ুয়া। বন্ধুদের সঙ্গে পিকনিক সেরে বাড়ি ফেরে। পরে যদিও পিকনিকস্থলে গিয়েই গাছে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে সে। ঘটনাস্থল থেকে উদ্ধার স্কুলপড়ুয়ার মোবাইল। নদিয়ার শান্তিপুরের বাগআঁচড়ার ঘটনায় নেমেছে শোকের ছায়া।

মৃত স্কুলপড়ুয়া বছর সতেরোর সৌরভ সরকার। ওই এলাকাতেই তার বাড়ি। পাশের গ্রামের এক নাবালিকার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল তার। সেই সম্পর্ক নিয়েই শুরু হয়েছিল টানাপোড়েন। বুধবার রাতে বাড়ির কাছেই একটি আমবাগানের মধ্যে বন্ধুদের সঙ্গে পিকনিকে যোগ দেয় পড়ুয়া। পিকনিক শেষ হওয়ার পর রাতে বাড়িও ফিরে আসে। যদিও সৌরভের বাড়ির লোকেরা জানিয়েছেন, বাড়ি ফেরার সময় চোখ মুখ দেখে মনে হয়েছিল, সে বেশ রেগে রয়েছে। তাঁরা ভেবেছিলেন, পিকনিকেই বন্ধুদের সঙ্গে হয়ত কোনও মন কষাকষি হয়েছে। এবং তার ফলেই চোখমুখের এমন অবস্থা।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: ‘অরিজিতের অনুষ্ঠান নিয়ে শকুনের রাজনীতি চলছে’, তারিখ তুলে ধরে বিরোধীদের বিঁধলেন কুণাল]

যদিও এরপরই বাড়ি থেকে বেরিয়ে পড়ে নাবালক। বাড়িতে জানায় পিকনিকের জন্য ভাড়া নেওয়া মাইক দিয়ে আসতে যাচ্ছে। এরপর রাতে আর সে বাড়ি ফেরেনি। বন্ধুদের সঙ্গেই রয়েছে ভেবে বাড়ির লোকজন আর ততটা মাথা ঘামাননি। বৃহস্পতিবার সকালে তারা খবর পান পিকনিক যেখানে হয়েছিল সেই বাগানেই একটি আমগাছের সঙ্গে পাটের দড়ি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে ঝুলছে পড়ুয়া। মাটিতে পড়েছিল তার ব্যবহৃত মোবাইল।

ফোনে প্রেমিকার সঙ্গে কথোপকথনের পরই পড়ুয়া আত্মহত্যার সিদ্ধান্ত নিয়েছিল বলে তাদের ধারণা। সৌরভের দাদা ভৈরব সরকার বলেন, “আমার ভাইয়ের সঙ্গে পাশের গ্রামের একটি মেয়ের প্রেমের সম্পর্ক ছিল। তাদের মধ্যে কথাবার্তা হত। আমার ধারণা বুধবার রাতেও ফোনে কথা হয়েছে ওদের মধ্যে। ফোনটি পুলিশের কাছে জমা দেওয়া হয়েছে। ফোনের কললিস্ট এবং মেসেজ দেখলেই পুলিশ নিশ্চিত হতে পারবে। আমাদের ধারণা ভাইকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়া হয়েছে।” নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

[আরও পড়ুন: বন্দে ভারত উদ্বোধনের আগেই বড় সিদ্ধান্ত, শতাব্দী এক্সপ্রেস এবার দাঁড়াবে বর্ধমানেও]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.