সুমন করাতি, হুগলি: চকলেটের প্রলোভন দেখিয়ে ফাঁকা বাড়িতে নাবালিকাকে দিনের পর দিন ধর্ষণের অভিযোগ। গ্রেপ্তার প্রতিবেশী যুবক। ধৃতের বিরুদ্ধে পকসো ধারায় মামলা রুজু করা হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়াল শ্রীরামপুরে (Serampore)। শুধু তাই নয়, অভিযুক্তের কড়া শাস্তির দাবিতে বিক্ষোভ দেখান নির্যাতিতার পরিবার।
জানা গিয়েছে, মা বিভিন্ন বাড়িতে পরিচারিকার কাজ করেন। ফলে সকাল হতেই বেরিয়ে যেতে হয়। বাড়িতে একাই থাকতে হয় বছর বছর এগারোর ওই নাবালিকাকে। পরিবারের অভিযোগ, ফাঁকা বাড়িতে কেউ না থাকার সুযোগে প্রতিবেশী ওই যুবক চকলেট দেওয়ার প্রলোভন দেখিয়ে বাড়িতে ডেকে নিয়ে যায় ওই নাবালিকাকে। শুধু একদিন নয়, গত তিন চার দিন ধরে অভিযুক্ত ওই যুবক এক কাজ করে বলে অভিযোগ। আর সেখানেই দিনের পর দিন ধর্ষণ করা হয় বলে অভিযোগ। এমনকী কাউকে যাতে সে না বলে সেজন্য ভয় দেখানো হয় বলেও দাবি।
যদিও পুরো ঘটনা পরিবারকে খুলে বলে ওই নির্যাতিতা। এরপরেই শ্রীরামপুর থানায় অভিযুক্ত প্রতিবেশী যুবকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করে পরিবার। অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয় অভিযুক্তকে। ধৃতকে শ্রীরামপুর (Serampore) আদালতে পেশ করা হলে আদালত জেল হেফাজতের নির্দেশ দেয়।
সর্বশেষ খবর
-
ইডির জালে মনোরঞ্জন মণ্ডল, কয়লা পাচার কাণ্ডে গ্রেপ্তার বারাবনি থানার প্রাক্তন ওসি
-
সমুদ্রে রোম্যান্সে মত্ত, বিচ্ছেদ গুঞ্জন উড়িয়ে প্রযোজক স্বামীর সঙ্গে আদুরে মুহূর্তে কণীনিকা
-
১২৬ বলে ৩০৬! এবার বিহারের ১৫ বছরের ‘লেডি বৈভবে’র ঝোড়ো ব্যাটিংয়ে মজে ক্রিকেট দুনিয়া
-
ভুল করেও ভাবছেন ‘সব ঠিকঠাক’, অজান্তে নিজের প্রেম নিজেই ধ্বংস করছেন না তো?
-
মোদির অনুপ্রেরণায় লেখা ‘ধুরন্ধর’-এর চিত্রনাট্য! নীরবতা ভাঙলেন ‘জামিল জামিলি’ রাকেশ বেদী