সংবাদ প্রতিদিন ব্যুরো: রথের দিন রাজ্যজুড়ে বজ্রাঘাতে মৃত্যু হল হল অন্তত সাতজনের। আহত হয়েছেন বেশ কয়েকজন। কেউ দিঘার সমুদ্রে স্নান করতে গিয়ে প্রাণ হারালেন তো কারও মৃত্যু হল বাস ধরতে গিয়ে। শোকে কাতর পরিবার।
দিঘায় (Digha) বেড়াতে গিয়ে সমুদ্রে স্নান করার সময় বজ্রাঘাতে মৃত্যু হয় দুই পর্যটকের। মৃতরা হলেন শুগম পাল (২৪) ও শুভজিৎ পাল (২৫)। এঁরা উত্তর ২৪ পরগনার বাসিন্দা। শুক্রবার বিকেলের দিকে বন্ধু-বান্ধবদের সঙ্গে স্নান করতে নেমেছিলেন। ঠিক সেই সময়ই বাজ পড়ে। আশঙ্কাজনক অবস্থায় দু’জনকে দিঘার এক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানেই চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
[আরও পড়ুন: ‘অমিত শাহ যদি কথা রাখতেন…’, গদি খুইয়ে আক্ষেপ উদ্ধবের]
এদিকে শালবনীর রথযাত্রার দিন দু’টি পৃথক এলাকায় বজ্রাঘাতে মৃত্যু হল দু’জনের। শালবনীর কর্ণগড় গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বাহারকলাবেড়িয়া গ্রামে দশ বছরের বালক খাঁদু হাঁসদা গরু চরাতে মাঠে গিয়েছিল। স্থানীয় প্রাথমিক স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্র সে। মাঠে গরু চরানোর সময়ই সে বজ্রাঘাতে মারা যায়। পরে গ্রামবাসীরা জানতে পেরে তার মৃতদেহ উদ্ধার করে। অন্যদিকে শালবনীরই কলসীভাঙা গ্রামে মৃত্যু হয়েছে গৃহবধূ আমেনা বিবির (৪০)। বজ্রপাত-সহ বৃষ্টির সময় তিনিও মাঠে ছিলেন। সেখানেই তাঁর মৃত্য হয়। বাজ পড়ে মৃত্যু হয়েছে দু’টি ছাগলেরও।
[আরও পড়ুন: গৃহশিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, স্যরের বাড়িতে বিবস্ত্র অবস্থায় পাওয়া গেল নাবালিকা ছাত্রীকে!]
সর্বশেষ খবর
-
মেয়রের ইস্তফার পরেই বিধাননগর পুরনিগমে বসল প্রশাসক, হাওড়া পুরসভাতেও নয়া কমিশনার
-
তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য, ‘চোর’ স্লোগান জনতার
-
ঝড়-বৃষ্টি, হড়পা বানে বিপর্যস্ত উত্তরের বিস্তীর্ণ এলাকা, সিকিমে ভূমিধসে মৃত ১, নিখোঁজ ৪
-
বঙ্গে সাংগঠনিক রদবদলের পথে বিজেপি, দিল্লিতে শমীক-বনসল দীর্ঘ বৈঠক
-
মমতার জন্যই ধ্বংস ইন্ডিয়া জোট, নীতীশের এনডিএ যোগের নেপথ্যেও কালীঘাট! প্রকাশ্যে রিপোর্ট