নিজস্ব সংবাদদাতা, বনগাঁ: বড়মার মৃত্যুর পর থেকে ঠাকুর পরিবারের অলিন্দে অশান্তির আবহ৷ বীণাপাণি দেবীকে খুন করা হয়েছে বলে আগেই সুর চড়িয়েছিলেন তাঁর নাতি শান্তনু ঠাকুর৷ এবার সরাসরি এই প্রসঙ্গে সরাসরি জ্যোতিপ্রিয় মল্লিকের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুললেন তিনি৷ তাঁর অভিযোগ, ঠাকুর বাড়িতে বড়মার চিতাভস্ম নিয়ে রাজনীতি করছেন জ্যোতিপ্রিয় মল্লিক৷ শান্তনু ক্ষোভ উগড়ে দিলেন বড়মার পুত্রবধূ মমতাবালা ঠাকুরের বিরুদ্ধেও৷
[কমলালেবু থেকে সাপের বিষের প্রতিষেধক, গবেষণায় মিলল সাফল্য]
বেশ কয়েকদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন শতায়ু বড়মা৷ এসএসকেএমে ভরতি থাকাকালীন গত ৫ মার্চ মারা যান মতুয়া মহাসংঘের প্রধান উপদেষ্টা৷ ৭ মার্চ ঠাকুরনগরের বাড়িতেই পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন হয় তাঁর৷ বীণাপাণি দেবীর অবর্তমানে কে হবেন মতুয়া মহাসংঘের প্রধান উপদেষ্টা তা নিয়েই চলছে টানাপোড়েন৷ যদিও রীতি অনুযায়ী মহাসংঘের প্রধান উপদেষ্টার পদ একদিনও ফাঁকা রাখা যায় না৷ তাই দফায় দফায় বৈঠকের পর মহাসংঘের তরফে সিদ্ধান্ত নেওয়া হয় যে আপাতত প্রধান উপদেষ্টা হিসাবে দায়িত্ব সামলাবেন প্রয়াত বড়মার পুত্রবধূ মমতাবালা ঠাকুর৷ আর এই ঘোষণাকে কেন্দ্র করেই দানা বেঁধেছে বিতর্ক৷ বড়মার নাতি শান্তনু ঠাকুরের দাবি, তিনি তাঁর জেঠিমা মমতাবালাকে প্রধান উপদেষ্টা হিসাবে মানেন না৷ মহাসংঘের প্রধান উপদেষ্টা হিসাবে তিনি বড়মার বড় ছেলে প্রয়াত কপিলকৃষ্ণের প্রথম পক্ষের স্ত্রী অমলা ঠাকুরের নাম ঘোষণা করেন৷ শান্তনুর যুক্তি, হিন্দু ধর্মাবলম্বী কোনও ব্যক্তির একজন স্ত্রী থাকাই বাঞ্ছনীয়৷ কপিলকৃষ্ণের প্রথম পক্ষের স্ত্রী অমলা৷ তাই তিনিই মহাসংঘের প্রধান উপদেষ্টার দায়িত্ব সামলানোর যোগ্য৷
[মমতাবালা নাকি অমলা, কে হবেন মতুয়া মহাসংঘের প্রধান উপদেষ্টা? শান্তনুর ঘোষণায় বিতর্ক]
কপিলকৃষ্ণের দ্বিতীয় পক্ষের স্ত্রী মমতাবালা ঠাকুর৷ যতদিন যাচ্ছে ততই তাঁর প্রতি ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটছে শান্তনুর৷ তাঁর অভিযোগ, রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করতেই আপাতত মতুয়া মহাসংঘের প্রধান উপদেষ্টার মতো গুরুদায়িত্ব তুলে দেওয়া হয়েছে মমতাবালা ঠাকুরের কাঁধে৷ জ্যোতিপ্রিয় মল্লিক বড়মার চিতাভস্ম নিয়ে রাজনীতি করছেন৷ সম্পত্তির জন্য বড়মাকে অত্যাচার করা হত বলেও অভিযোগ তাঁর৷ এছাড়াও শান্তনুর বিস্ফোরক অভিযোগ, কপিলকৃষ্ণের মতো জ্যোতিপ্রিয়ই পরিকল্পনামাফিক বড়মাকে খুন করেছেন৷ এর পালটা জবাবে যদিও একটিও শব্দ খরচ করেননি জ্যোতিপ্রিয় মল্লিক৷ তিনি বলেন, ‘‘বড়মা তাঁর পুত্রবধূ মমতাবালা ঠাকুরকে উইল করে তাঁর সবকিছু দিয়ে গিয়েছেন৷ ওই উইল আগামী ১৮ মার্চ সামনে আনা হবে৷’’ যদিও এই উইল তিনি মানেন না বলেই দাবি শান্তনুর৷
সর্বশেষ খবর
-
বদলে যাবে সোদপুর ও খড়দহ স্টেশনের নাম! রেলমন্ত্রকে প্রস্তাব মন্ত্রী কল্যাণ চক্রবর্তীর
-
অধিনায়কত্ব খোয়াচ্ছেন সূর্যকুমার, ভারতের নতুন টি-২০ অধিনায়ক শ্রেয়স আইয়ার!
-
এই ৬ আন্তর্জাতিক গন্তব্যে স্থগিত ইন্ডিগোর বিমান পরিষেবা! বড় সিদ্ধান্ত দেশের বৃহত্তম উড়ান সংস্থার
-
প্রয়াত ‘সংবাদ প্রতিদিন’-এর প্রতিষ্ঠাতা প্রধান কার্যনির্বাহী কর্তা নারায়ণ বসু
-
শ্লীলতাহানি, তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার স্বরূপ বিশ্বাস, ডিম হাতে থানা ঘেরাও ক্রুদ্ধ জনতার