Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৮ ভাদ্র ১৪৩৩
  • শনিবার
  • ৫ সেপ্টেম্বর ২০২৬
Shason

পাওনা টাকা চাইতে গিয়ে ‘খুন’ যুবক, দোষীদের গ্রেপ্তারির দাবিতে পথ অবরোধ, উত্তাল শাসন

১৪ হাজার টাকা নিয়ে অশান্তিতেই এই খুন বলে খবর।

অর্ণব দাস
অর্ণব দাস

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১৩, ২০২৬, ১২:২৫

link
অর্ণব দাস
অর্ণব দাস

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১৩, ২০২৬, ১২:২৫

options
link
পাওনা টাকা চাইতে গিয়ে ‘খুন’ যুবক, দোষীদের গ্রেপ্তারির দাবিতে পথ অবরোধ, উত্তাল শাসন zoom
শাষনে পথ অবরোধ। নিজস্ব চিত্র
Advertisement

পাওনা টাকা চাইতে যাওয়াই কাল। ১৪ হাজার টাকার জন্য যুবককে পিটিয়ে খুনের অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত উত্তর ২৪ পরগনার শাসন (Shason)। শুক্রবার সকালে দোষীদের গ্রেপ্তারির দাবিতে পথ অবরোধ করে স্থানীয়রা। তা নিয়ে উত্তাল হয়ে ওঠে এলাকা। দীর্ঘক্ষণ পর পুলিশের আশ্বাসে ওঠে অবরোধ।

শাষনে পথ অবরোধ। নিজস্ব চিত্র

জানা গিয়েছে, মৃতের নাম আহম্মেদ আলি। তাঁর বয়স ৪০ বছর। উত্তর ২৪ পরগনার শাসনের (Shason) খামার এলাকার বাসিন্দা তিনি। পেশায় রাজমিস্ত্রির ঠিকাদার। শাসনেরই বাদাপাড়ার বাসিন্দা, তৃণমূল ঘনিষ্ঠ হাফিজুল ইসলামের বাড়িতে ছাদ ঢালাইয়ের কাজ করেছিলেন তিনি। সেই বাবদ হাফিজুলের কাছে আহম্মেদের বকেয়া ছিল প্রায় ১৪ হাজার টাকা। দীর্ঘদিন ধরে তা দিচ্ছিলেন না বলেই অভিযোগ।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

বৃহস্পতিবার রাত ৮টার দিকে সেই পাওনা টাকা চাইতেই গিয়েছিলেন আহম্মেদ। তাতেই সমস্যার সূত্রপাত। অভিযোগ, সেখানে তাঁকে বেধড়ক মারধর করা হয়। মারধরের জেরে মৃত্যু হয় ওই রাজমিস্ত্রির। বিষয়টা প্রকাশ্যে আসতেই হাফিজুলের বিরুদ্ধে খুনের অভিযোগ তুলে সরব হন স্থানীয়রা। হাফিজুলকে গ্রেপ্তারের দাবিতে আমিনপুর-বোয়ালঘাটা রোড অবরোধ করে উত্তেজিত জনতা। দীর্ঘক্ষণ পর পুলিশ অবিলম্বে অভিযুক্তকে গ্রেপ্তারের আশ্বাস দিলে আয়ত্তে আসে পরিস্থিতি। তবে এখনও থমথমে এলাকা।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.