সোমনাথ পাল, বনগাঁ: কখনো ব্যাগ কিংবা কখনও খবরের কাগজ৷ আবার কখনও সিগারেট কিংবা দেশলাই বাক্স বা রুমাল এই সমস্ত সরঞ্জাম প্রত্যেকদিনই ট্রেনের সিটে পড়ে থাকতে দেখেন শিয়ালদহ-বনগাঁ শাখার নিত্যযাত্রীরা৷ এই দিয়েই বছরের পর বছর লোকাল ট্রেনে চলছে বসার আসন বুকিং৷ কার্যত জোর যার মুলুক তার নীতিতেই এই কাজ চালিয়ে আসছে এই লাইনের ডেইলি প্যাসেঞ্জাররা৷ ফলে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়েই দীর্ঘপথ যেতে হয় বনগাঁ থেকে শিয়ালদহ শাখার অনেক যাত্রীদের৷ যা নিয়ে ঝামেলাও কম হয়নি৷ এবার এই অবৈধ সিট বুকিং রোধ করতে তৎপর হল প্রশাসন৷ ট্রেনের বগিতে তল্লাশি অভিযান চালাল বনগাঁ জিআরপি ও রেল পুলিশ৷
[আত্মসমর্পণ করতে এসে পুলিশের সঙ্গে হাতাহাতি অভিযুক্তর, বাধা দিলেন আইনজীবীরা]
নিত্যযাত্রীদের একটা অংশের অভিযোগ, জানালা দিয়ে রুমাল ছুঁড়ে সিট বুকিংয়ের রেওয়াজ দীর্ঘদিন ধরে চলে আসছে এই শাখায়৷ কেবল নিজের সিট নয়, কেউ কেউ রুমাল অথবা ব্যাগ দিয়ে জায়গা রাখেন সহযাত্রীরও৷ সে আদতে উঠবে কিনা জানা থাকে না, তাও চলে নিয়মানুযায়ী অগ্রিম সিট বুকিংয়ের অলিখিত দাদাগিরি৷ এনিয়ে একাধিকবার স্টেশনে ক্ষোভও দেখিয়েছেন অন্যান্য যাত্রীরা৷ তবে তাঁদের অভিযোগ, বারবার জিআরপি ও আরপিএফের কাছে অভিযোগ করেও লাভ হয়নি৷ এমনকি কেউ কেউ রেলমন্ত্রকে টুইট করলেও এতদিন কাজের কাজ হয়নি৷
[পঞ্চায়েতে ই-মনোনয়ন নিয়ে মামলা, রাজ্য নির্বাচন কমিশনকে তিরস্কার সুপ্রিম কোর্টের]
তবে মঙ্গলবার যাত্রীদের ক্ষোভ প্রশমিত করতে তৎপর হয় প্রশাসন৷ সকাল থেকে বনগাঁ-শিয়ালদহ শাখার লোকাল ট্রেনে যৌথ তল্লাশি অভিযান চালায় জিআরপি ও রেলপুলিশ | অবৈধ দখলদারদের গ্রেপ্তার করতে না পারলেও, সিট বুকিংয়ের কিছু সরঞ্জাম উদ্ধার করেন তাঁরা৷ তবে এতেও তেমন কোনও সুরাহা হবে বলে মনে করছেন না অন্যান্য যাত্রীরা৷ তাঁদের বক্তব্য, একদিনের তল্লাশিতে তেমন কিছুই হবে না৷ আগামিকাল থেকে একই অবস্থা হবে বলে মনে করছেন তাঁরা৷
সর্বশেষ খবর
-
১৭ কেজি মেদ ঝরান, কাশ্মীরে গিয়ে অনুশীলন, কীভাবে টিম ইন্ডিয়ায় কামব্যাক ‘বিদ্রোহী’ সরফরাজের?
-
বামেদের ‘জেল ভরো’ কর্মসূচিতে উত্তপ্ত আসানসোল! ব্যারিকেড ভেঙে ধস্তাধস্তি, গ্রেপ্তার মীনাক্ষী
-
পোষ্য, মানুষের নিঃস্বার্থ ভালোবাসার গল্প বলে ‘ওহ মাই ডগ’, কেমন হল পঙ্কজ ত্রিপাঠীর ছবি?
-
মাধ্যমিক পাশেই ভারতীয় ডাকবিভাগে চাকরি, বেতন সর্বোচ্চ ৬০ হাজারেরও বেশি
-
হাসিনা ‘কাঁটা’ সরিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে গলছে বরফ! তারেকের সঙ্গে সাক্ষাৎ ত্রিবেদীর