Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৪ আষাঢ় ১৪৩৩
  • মঙ্গলবার
  • ৩০ জুন ২০২৬
Shoot out at Budge budge, witness injured

ভরদুপুরে বজবজে শুটআউট, আলিপুর আদালত থেকে ফেরার পথে গুলিবিদ্ধ সাক্ষী

সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ৩, ২০২৩, ১৮:০১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ৩, ২০২৩, ১৮:০১

options
link
ভরদুপুরে বজবজে শুটআউট, আলিপুর আদালত থেকে ফেরার পথে গুলিবিদ্ধ সাক্ষী zoom
ছবি: প্রতীকী।

সুরজিৎ দেব, ডায়মন্ড হারবার: ভরদুপুরে বজবজে শুটআউট। আলিপুর আদালত থেকে ফেরার পথে গুলিবিদ্ধ সাক্ষী। বর্তমানে কলকাতার এসএসকেএম হাসপাতালে ভরতি আহত। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে পুলিশ।

জখম সাক্ষীর নাম আলতাবউদ্দিন ওরফে হুলতাল। তিনি বজবজের বিড়লাপুরের বাসিন্দা। বুধবার একটি পুরনো মামলায় আলিপুর আদালতে সাক্ষী দিতে যান। সাক্ষী দেওয়ার পর ট্রেনে চড়ে বজবজে পৌঁছন। তারপর বাইকে চড়ে নোদাখালি থানার চণ্ডীপুরের উদ্দেশে রওনা হন। দুপুর দু’টো নাগাদ বজবজ থানার কয়লাসড়ক মোড়ে একটি বাইকে চড়ে শোবরাজ গাজি নামে এক দুষ্কৃতী-সহ বেশ কয়েকজন আসে। অভিযোগ, আলতাবউদ্দিনকে লক্ষ্য করে গুলি চালানো হয়।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: স্পেনে জন্ম হলেও গ্রামবাংলায় ব্যাপক জনপ্রিয় শাক, জেনে নিন তার সাত-সতেরো]

চোখে লেগে মাথার পিছন দিয়ে গুলি বেরিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় অটোয় চড়েন আলতাবউদ্দিন। ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায় শোবরাজ। স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে যান আলতাব। তবে তাঁর শারীরিক অবস্থা আশঙ্কাজনক। তাই তাঁকে কলকাতার এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চলছে চিকিৎসা।

বজবজ পুরসভার চেয়ারম্যান গৌতম দাশগুপ্ত জানান, হুলতাল তৃণমূল সমর্থক। পঞ্চায়েত নির্বাচনের আগে এলাকায় কে বা কারা অশান্তির পরিবেশ তৈরির চেষ্টা করছে, তা খতিয়ে দেখবে পুলিশ। এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ। কী কারণে শুটআউটের ঘটনা ঘটল, তা খতিয়ে দেখছে পুলিশ। 

[আরও পড়ুন: সবুজ পাতায় শরীর ঢাকলেন ঋতাভরী, ছবি দেখে কী বলছেন নেটিজেনরা?]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.