সুদীপ বন্দ্যোপাধ্যায়, দুর্গাপুর: দুর্গাপুরে গ্যাংওয়ার। এলাকা দখল কেন্দ্র করে চলল গুলি। শহরের লাল ময়দান এলাকায় গুলিবিদ্ধ এক যুবক। তিনি ভরতি হাসপাতালে। এদিকে এই ঘটনায় আবার নাম জড়িয়েছে শাসকদলের এক যুব নেতার।
[‘বড়মাকে খুন করেছেন জ্যোতিপ্রিয়’, বিস্ফোরক অভিযোগ শান্তনু ঠাকুরের]
দুর্গাপুর স্টিল টাউনশিপের আকবর রোডের বাসিন্দা আরটি রায় ওরফে রকি। এলাকায় সে শাসকদলের যুবনেতা হিসেবে পরিচিত। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দুর্গাপুরের বেনাচিতি এলাকার এক কয়লা মাফিয়ার সঙ্গে হাত মিলিয়ে এলাকায় তোলাবাজি করে রকি। গুলিবিদ্ধ রাহুল সিং ওরফে আপ্পুও কুখ্যাত দুষ্কৃতী। তার নামে একাধিক অভিযোগ রয়েছে দুর্গাপুর থানায়। এলাকা দখল নিয়ে রকি ও রাহুলের বিবাদ দীর্ঘদিনের। পুলিশ জানিয়েছে, শনিবার গভীররাতে দুর্গাপুর স্টিল টাউনশিপের লাল ময়দানের কাছে একটি দোকানে দাঁড়িয়েছিল রাহুল। বাইকে করে এসে তাকে লক্ষ্য করে চালায় রকি-সহ আরও বেশ কয়েকজন। পেটে গুলি লাগে রাহুল ওরফে আপ্পুর। ঘটনার পর শূন্যে গুলি চালাতে চালাতে চম্পট দেয় অভিযুক্তরা। গুলিবিদ্ধ যুবককে উদ্ধার করে প্রথমে দুর্গাপুর স্টিল হাসপাতালে ভরতি করে পুলিশ। পরে তাকে স্থানান্তরিত করা হয় সিটি সেন্টারের কাছে একটি বেসরকারি হাসপাতালে। রাতে রাহুলকে দেখতে হাসপাতালে যান তৃণমূল কাউন্সিলর রাজীব ঘোষ।
এদিকে দলের যুবনেতার বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ ওঠায় অস্বস্তিতে শাসকদলের স্থানীয় নেতৃত্ব। যদিও তৃণমূল কংগ্রেসের পশ্চিম বর্ধমান জেলার কার্যকরী সভাপতি উত্তম মুখোপাধ্যায়ের দাবি, অভিযুক্ত আর টি রায় ওরফে রকির সঙ্গে দলের কোনও সম্পর্ক নেই। পুলিশকে আইনানুগ ব্যবস্থা নিতে বলা হয়েছে।
[ কমলালেবু থেকে সাপের বিষের প্রতিষেধক, গবেষণায় মিলল সাফল্য]
সর্বশেষ খবর
-
পুজোর ডায়েটে চাই ভাজাভুজিও! নিশ্চিন্তে বেছে নিন এই স্ন্যাকস
-
আসতেন কবিগুরু, বহু সিনেমার শুটিংস্থল, আজও এই রাজবাড়ির পুজোয় বলিতে ঠাকুরের স্থান বদল হয়
-
একসঙ্গে মদ্যপান, সকালে উদ্ধার নগ্নদেহ! খড়দহ থানায় গিয়ে বন্ধু বলল, ‘হাতুড়ি দিয়ে থেঁতলেছি’
-
নতুন মুখপাত্র ঘোষণা বঙ্গ বিজেপির, সায়ন্তন-কেয়ার প্রত্যাবর্তন! পুরভোটের আগেই নতুন আইটি সেল
-
হর হর গঙ্গে! এবার টেমস তীরে ‘গঙ্গা আরতি’, শতশত প্রদীপে মুখরিত ব্রিটেন