Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৫ ভাদ্র ১৪৩৩
  • শনিবার
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
Titagarh

সিগারেটের দাম নিয়ে বচসা, টিটাগড়ে দোকানিকেই পিটিয়ে ‘খুন’

সিগারেটের দাম চাওয়াকে কেন্দ্র করে বচসা। দোকানির ছেলে অভিষেক সাউকে চড় মারার অভিযোগ। ছেলেকে আক্রান্ত হতে দেখে এগিয়ে এসেছিলেন বৃদ্ধ বাবা।

অর্ণব দাস
অর্ণব দাস

শেষ আপডেট: সেপ্টেম্বর ১১, ২০২৬, ২০:৫১

link
অর্ণব দাস
অর্ণব দাস

শেষ আপডেট: সেপ্টেম্বর ১১, ২০২৬, ২০:৫১

options
link
সিগারেটের দাম নিয়ে বচসা, টিটাগড়ে দোকানিকেই পিটিয়ে ‘খুন’ zoom
প্রতীকী ছবি।
Advertisement

সিগারেটের দাম চাওয়াকে কেন্দ্র করে বচসা। দোকানির ছেলে অভিষেক সাউকে চড় মারার অভিযোগ। ছেলেকে আক্রান্ত হতে দেখে এগিয়ে এসেছিলেন বৃদ্ধ বাবা। তাঁকেও মারধর করা হয়। সেই মারের চোটে মৃত্যু হল বৃদ্ধের। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার টিটাগড়ে। অভিযুক্তরা পলাতক। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। মৃতের নাম রামজি সাউ। অভিযোগ, তিন যুবকের ধাক্কায় রাস্তায় পড়ে মৃত্যু হয় ৬০ বছরের রামজির।

আজ, শুক্রবার সন্ধ্যায় বারাকপুর পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের টিটাগড়ের জিসি রোডের উপর এই ঘটনা ঘটেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাড়ির সামনেই পান-বিড়ি-সিগারেটের দোকান রামজির। অভিযোগ, তিন যুবক সিগারেট নিতে এসেছিল। সিগারেট নিয়ে দাম না দিয়েই চলে যেতে চেয়েছিল অভিযুক্তরা। সেই থেকেই বচসা শুরু হয়। অভিষেকের দাবি, এক যুবক তাঁকে চড় মারে। কাছেই ছিলেন বাবা রামজি। ছেলেকে মারার প্রতিবাদ করতে এগিয়ে গিয়ে এক যুবকের কলার ধরেন রামজি। অভিযোগ, তখনই তিনজন তাঁকে ঘিরে ধরে ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে মারধর করে। এরপর পালিয়ে যায় তারা।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

পরিবার ও প্রতিবেশীরা রামজিকে স্থানীয় বিএন বসু হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। পরিবারের দাবি, তাঁর বুকে পেসমেকার ছিল এবং ধাক্কায় বুকে ও মাথায় আঘাত লাগে। খবর দেওয়া হয় থানায়। টিটাগড় থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, মৃত্যুর সঠিক কারণ ময়নাতদন্তের পরই স্পষ্ট হবে। অভিষেকের অভিযোগ, “সামান্য সিগারেটের দাম চাওয়াতে ওরা আমার বাবাকে আমার চোখের সামনে খুন করল।” তাঁর দাবি, হায়দার ও নাসির নামে দু’জনকে তিনি চিনতে পেরেছেন। তিন অভিযুক্তই পলাতক। অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.