দেবব্রত মণ্ডল, বারুইপুর: ফের উত্তপ্ত ভাঙড়! শনিবার গভীর রাতে সবজি ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি। ঘটনাটি ঘটেছে উত্তর কাশিপুর থানা এলাকায়। ব্যবসায়ীকে আর জি কর মেডিক্যাল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনায় তীব্র চাঞ্চল্য এলাকায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গুলিবিদ্ধ ব্যবসায়ীর নাম চিত্ত ঘোষ। তিনি ভগবানপুর অঞ্চলের বাসিন্দা। শনিবার রাতে গাবতলা বাজারে সবজি কিনতে যাচ্ছিলেন। সেই সময় উত্তর কাশিপুর বেলেদানা এলাকায় তাঁর উপর হামলা চালায় তিন দুষ্কৃতী। তাঁর ডান হাতে গুলি লেগেছে বলে খবর। দ্রুত তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে আর জি কর হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। ব্যবসায়ীর কাছে থাকা ১৬ হাজার টাকা লুট করে একটি সাদা স্কুটি করে পালিয়ে যায় দুষ্কৃতীরা।
দুষ্কৃতীরা কেন গুলি চালালো তা নিয়ে রয়েছে ধোঁয়াশা। নিছক লুটপাটের উদ্দেশ্য না কি, পিছনে কোনও ব্যবসায়ীক শত্রুতা রয়েছে, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ওই ব্যবসায়ী ইদানীংকালে কারও সঙ্গে বচসায় জড়িয়েছেন বা কোনও শত্রু রয়েছে কি না, পরিবারের সদস্যদের জিজ্ঞাসা করে তা জানার চেষ্টা করছে পুলিশ। ঘটনায় এখনও কেউ গ্রেপ্তার হয়নি। রবিবার সকালে দেখা গিয়েছে, ঘটনাস্থল ঘিরে রেখে তদন্তে নেমেছে পুলিশ। রাতে গুলি চলার পর থমথমে এলাকা।
সর্বশেষ খবর
-
উত্তরাখণ্ডের সুড়ঙ্গে জলস্রোতে ভেসে, ধস নেমে মৃত ৭, এখনও ভিতরে আটকে ৩ শ্রমিক
-
ফ্ল্যাট কেনার শখ, বাবার থেকে ২ লক্ষ টানা নেন এনআরএসের মৃত নার্স! মুখ্যমন্ত্রীর কাছে সুবিচার চাইছে পরিবার
-
‘দেশু ৭’-এর প্রতিযোগী একেনবাবু! ‘কেরালায় কুরুক্ষেত্র’র প্রাক্কালে চরিত্রদের প্রথম ঝলক
-
ভারতীয় দলের বাংলাদেশ সফর এখনও সম্ভব! ঢাকা-নয়াদিল্লি টানাপোড়েনের মধ্যেই ইঙ্গিত বোর্ডের
-
মমতার তিরস্কার, শুভেন্দুর পুরস্কার! দময়ন্তী সেন-সহ ৬ আইপিএসকে স্বাধীনতা দিবসে সম্মান মুখ্যমন্ত্রীর