অর্ণব দাস, বারাকপুর: গত কয়েকদিন ধরে সোশাল মিডিয়ায় ভাইরাল মুকুল রায়ের (Mukul Roy) একটি ছবি। যা দেখে মর্মাহত সকলে। এই পরিস্থিতিতে বাবার ভাইরাল ছবি নিয়ে মুখ খুললেম মুকুলপুত্র শুভ্রাংশু রায়। জানালেন বাবার বর্তমান পরিস্থিতি।
দীর্ঘদিন ধরেই অসুস্থ। ফলে রাজনীতি থেকে বর্তমানে অনেক দূরে মুকুল রায়। ঘরবন্দি হয়েই কাটছে দিন। সম্প্রতি সোশাল মিডিয়ায় তাঁর বর্তমান পরিস্থিতির একটি ছবি প্রকাশিত হওয়ায় তা নিয়ে জোর চর্চা চলছে বিভিন্ন মহলে। এরই মাঝে সোমবার বর্ষীয়ান এই নেতার কাঁচরাপাড়ার বাড়িতে বিজয়া করতে যান মন্ত্রী পার্থ ভৌমিক। সঙ্গে ছিলেন স্থানীয় বিধায়ক সুবোধ অধিকারী। প্রবীণ নেতার শরীরের খোঁজ নেন তাঁরা। কথা বলেন ছেলে শুভ্রাংশু রায়ের সঙ্গে।
[আরও পড়ুন: তথ্যচিত্র তৈরি-যন্ত্র আবিষ্কার, একাধিক কৃতিত্বে দেশি-বিদেশি পুরস্কার হুগলির কিশোরের]
মুকুল রায় এবং তাঁর পরিবারের সঙ্গে বেশ কিছুটা সময় কাটানোর পর বেরিয়ে মন্ত্রী পার্থ ভৌমিক বলেন, “প্রতিবছরের মতোই এবছরও মুকুলদাকে বিজয়ার প্রণাম করতে এসেছিলাম। ছেলে শুভ্রাংশু মুকুলদার চিকিৎসার যাবতীয় বিষয় দেখভাল করছে। ডাক্তার ঠিকঠাক চিকিৎসা করছেন। আমার ধারণা উনি ভালো আছেন, চিন্তা করার কিছু নেই।” ছবি প্রসঙ্গে মুখ খোলেন ছেলে শুভ্রাংশু। তিনি বলেন, “বাবার শরীর যেমনটা ছিল তেমনই আছে।সোশাল মিডিয়ায় বাবার একটি ছবি পোস্ট করে যেটা রটানো হচ্ছিল সেই রকম কোনও বিষয় নেই।” চিকিৎসা চলছে বলেও জানিয়েছেন তিনি।
[আরও পড়ুন: রোগীর উপরই ভেঙে পড়ল হাসপাতালের ফলস সিলিং! সিউড়ির ঘটনায় ব্যাপক আতঙ্ক]
সর্বশেষ খবর
-
মোদির মুখে ‘ড্রোনাচার্য’, জাতির উদ্দেশে ভাষণে ‘ইউক্রেনীয় শিক্ষা’ প্রধানমন্ত্রীর
-
নেহরুকে ‘চুম্বন’ তরুণীর, প্রাক্তন প্রধানমন্ত্রীর ছবি তুলে কটাক্ষ বিজেপির নিশিকান্তর, জবাব দিল কংগ্রেস
-
‘সুগার ড্যাডি’ মন্তব্যে রেগে কাঁই গোবিন্দা, স্ত্রী সুনীতাকে ‘সতর্কবাণী’ অভিনেতার
-
প্রথম ইনিংসে কি আর ব্যাট করতে পারবেন রাহুল? মুখ খুললেন ভারতীয় দলের ব্যাটিং কোচ
-
তুরস্ক-কাতারের টাকায় নেপালে সাম্প্রদায়িক অশান্তি! নেপথ্যে আইএসআই? তদন্তে এনআইডি