Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৩১ আষাঢ় ১৪৩৩
  • শুক্রবার
  • ১৭ জুলাই ২০২৬
Suvendu Adhikari

রাজ্যে এবার শিল্পের ‘ভারী’ পদধ্বনি! মেজিয়ায় শ্যাম স্টিল কারখানার শিলান্যাসে শুভেন্দু, ১০ হাজার কোটির লগ্নি রাজ্যে

শ্যাম স্টিল কর্তৃপক্ষের দাবি, নতুন এই কারখাানা চালু হলে প্রত্যক্ষ ও পরোক্ষ মিলিয়ে প্রায় ১০ হাজার মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১৭, ২০২৬, ১৭:০২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১৭, ২০২৬, ১৭:০২

options
link
রাজ্যে এবার শিল্পের ‘ভারী’ পদধ্বনি! মেজিয়ায় শ্যাম স্টিল কারখানার শিলান্যাসে শুভেন্দু, ১০ হাজার কোটির লগ্নি রাজ্যে zoom
বাঁকুড়ায় শ্যাম স্টিলের ভিত্তিপ্রস্তর শিলান্যাসে মুখ্যমন্ত্রী। ছবি: অরিজিৎ সাহা।

রাজ্যে নতুন সরকারের মেয়াদ মাত্র ২ মাস। এর মাঝেই শিল্পায়নের পথে আরও এক বড় পদক্ষেপ করতে চলেছে রাজ্য সরকার। ডানকুনির পর লাক্স কোজির পর এবার বাঁকুড়ার মেজিয়ায় শ্যাম স্টিলের নতুন ইউনিটের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। অনুষ্ঠানে উপস্থিত রাজ্যের শিল্পমন্ত্রী তাপস রায়, স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় ও পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)। 

শ্যাম স্টিল কর্তৃপক্ষের দাবি, নতুন এই কারখানা চালু হলে প্রত্যক্ষ ও পরোক্ষ মিলিয়ে প্রায় ১০ হাজার মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। পাশাপাশি, এই প্রকল্পকে কেন্দ্র করে এলাকায় একাধিক অনুসারী শিল্প গড়ে ওঠার সম্ভাবনাও রয়েছে। ফলে বাঁকুড়া ও সংলগ্ন জেলার শিল্প ও আর্থ-সামাজিক দিকটিতেও ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করা হচ্ছে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

শ্যাম স্টিলের ভিত্তিপ্রস্তর স্থাপনের মঞ্চে দাঁড়িয়ে শিল্প-সমৃদ্ধ বাংলা গড়ার ডাক দেন শিল্পমন্ত্রী তাপস রায়। তিনি বলেন, “কাজের খোঁজে বাংলা ছেড়ে যেতে হবে কেন, পরিযায়ী শ্রমিকদের ফেরানোর জন্য আমরা কাজ করব। মুখ্যমন্ত্রীর নির্দেশে লড়াই করে যাব। আমরা পরিশ্রম করব বাংলার মানুষর জন্য, পরিযায়ী শ্রমিকের সংখ্যা কমানোর জন্য। বাংলার গ্যাপ ফিলিংয়ে যুদ্ধকালীন তৎপরতায় কাজ করতে হবে। আগামী ৫ বছরে যে কাজ করে দেখাব, বাংলার মানুষ তা অনুভব করবে। মোট ১৫ হাজার কোটির বিনিয়োগ। ১০ হাজার বিনিয়োগ এমএসএমই-তে। মোট ৭৫ হাজার মানুষের কর্মসংস্থান হতে চলেছে এই শিল্পকে কেন্দ্র করে। আমাদের শিল্পসমৃদ্ধ বাংলা গড়তে হবে। ভারতের মধ্যে বাংলাই শ্রেষ্ঠ হবে। তা দেখাতে হবে আমাদের।”

শ্যাম স্টিলের ভিত্তিপ্রস্তর শিলান্যাস অনুষ্ঠানের সূচনা।

শুক্রবার বাঁকুড়ায় শ্যাম স্টিলের সম্প্রসারণে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মুখ্যমন্ত্রী। মঞ্চে দাঁড়িয়ে শুভেন্দু বলেন, “সরকারের সঙ্গে যারা একজোট হয়ে কাজ করতে চান, তাদের স্বাগত জানাই।” মাত্র ৯ সপ্তাহেই বাংলায় লগ্নির প্রবণতা যেভাবে বেড়েছে, তাতে আগামী ৫ বছরে বাংলার মানুষ নতুন সরকারের সুফল অনুভব করতে পারবেন বলেই দাবি করেন শিল্পমন্ত্রী। সেই সূত্র ধরেই মুখ্যমন্ত্রী জানান, “আজ ১৫ হাজার কোটির বিনিয়োগ। আগামিকাল স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের হাত ধরে ধূলাগড়ে ৭০০ কোটির আমূল প্ল্যান্টের ভর্চুয়ালি উদ্বোধন। অগাস্টের ১৫ তারিখের পর আবার দুর্গাপুরে আসব। ৪ হাজার কোটির নতুন বিনিয়োগ তৈরি আছে। বড় বড় গ্রুপের সঙ্গে বৈঠক হয়েছে। আদানি গ্রুপের নিউটাউনে হাসপাতাল। দাদনপাত্রপাত্রবাড়ে বন্দর তৈরির প্রস্তাব করা হয়েছে। ব্যাটারি প্রকল্পের জন্য সঞ্জীব গোয়েঙ্কার সঙ্গেও বৈঠক হয়েছে। পুজোর আগেই হরিণঘাটায় ফ্লিপকার্টের ইউনিট তৈরি হয়ে যাবে।”

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.