সঞ্জীব মণ্ডল, শিলিগুড়ি: ভুটান থেকে সোনা পাচারের ছক বানচাল৷ শিলিগুড়ির ফুলবাড়ি থেকে ১০ কেজি সোনা উদ্ধার করলেন রাজস্ব দপ্তরের গোয়েন্দারা৷ গ্রেপ্তার ২ পাচারকারী৷ ধৃতদের একজনের বাড়িতে দিল্লিতে৷ অপরজন বিহারের বাসিন্দা৷ তদন্তকারীদের দাবি, ভুটান থেকে জয়গাঁও সীমান্ত পেরিয়ে সোনা আনা হয়েছিল শিলিগুড়িতে৷ বিহারের পাচারের পরিকল্পনা ছিল৷ উদ্ধার হওয়া সোনার বাজারমূল্য প্রায় তিন কোটি টাকা৷
[ভেস্তে গেল নাশকতার ছক, সিআইডির জালে ৪ শীর্ষ বিচ্ছিন্নতাবাদী নেতা]
একদিকে নেপাল ও ভূটান সীমান্ত৷ অন্যদিকে বাংলাদেশ৷ আবার সহজেই পৌঁছে যাওয়া যায় উত্ত-পূর্ব ভারতেও৷ ভৌগালিক অবস্থানের কারণে শিলিগুড়িকে করিডোর হিসেবে ব্যবহার করে পাচারকারী৷ সড়কপথ, রেলপথ, এমনকী, আকাশপথেও পাচার হয়ে যায় সোনা৷ রাজস্ব দপ্তরের গোয়েন্দারা জানিয়েছেন, ভূটান সড়কপথে চোরাই সোনা আনা হচ্ছিল শিলিগুড়িতে৷ গোপনসূত্রে খবর পেয়ে ফুলবাড়ি বাইপাসে গাড়িটি আটক করা হয়৷ সিটের নিচে বিশেষ চেম্বারে রাখা ছিল ১০টি সোনার বাট৷ একে একটির ওজন ১ কেজি৷ ঘটনায় সৌরভ জৈন ও দিলীপ চৌরাসিয়া নামে দু’জনকে গ্রেপ্তার করেছেন রাজস্ব দপ্তরের গোয়েন্দারা৷ একজন দিল্লির বাসিন্দা৷ আর একজনের বাড়ি বিহারে৷ গোয়েন্দাদের দাবি, ভুটান থেকে চোরাপথে ওই ১০ কেজি সোনা বিহারে পাচারের চেষ্টা করা হচ্ছিল৷
শিলিগুড়ি থেকে সোনা উদ্ধারের ঘটনা অবশ্য এই প্রথম নয়৷ এর আগে একাধিকবার সোনা উদ্ধার করেছেন রাজস্ব দপ্তরের গোয়েন্দারা৷ গ্রেপ্তার করা হয়েছে পাচারকারীদেরও৷ গত ১৮ জুন শিলিগুড়িতে ৩২ কেজি সোনা উদ্ধার করেছিলেন রাজস্ব দপ্তরের গোয়েন্দারা৷ চলতি আর্থিক বছরে এখনও পর্যন্ত উদ্ধার হয়েছে ১৫২ কেজি সোনা৷ যার বাজার মূল্য ৫০ কোটি টাকা৷ রাজস্ব বিভাগের গোয়েন্দাদের দাবি, বাংলাদেশ, মায়ানমার, ভূটান, এমনকী চিন থেকে সোনা পাচার চেষ্টা করা হয়েছিল৷
[রথ নয়, এসইউভি গাড়িতে চেপে মাসির বাড়ি যাবেন জগন্নাথ, বলরাম ও সুভদ্রা!]
সর্বশেষ খবর
-
বরানগর-বারাকপুর মেট্রো পিঙ্ক লাইনের ছাড়পত্র দিল কলকাতা পুরসভা, অভিনন্দন শুভেন্দুর
-
ইরানের উপর কঠোর নিষেধাজ্ঞা! ‘তেহরানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করুন, না হলে…’, বিশ্বনেতাদের হুমকি আমেরিকার
-
যাদবপুরে বৈঠক শেষে বেরনোর সময় পড়ে গেলেন উপাচার্য! ‘নাটক করছেন’, দাবি বিক্ষোভকারীদের
-
কাপড়ের ব্যবসা, শিবপুরের ঘিঞ্জি এলাকায় বাস, বানাতেন জাল নথিও, সীমান্তে ধৃত কে এই আফগান যুবক?
-
বাবা পরিযায়ী শ্রমিক, বহু কষ্টে পড়াশোনা, নিটে সফল আতাউলের স্বপ্ন হৃদরোগ বিশেষজ্ঞ হওয়া