স্টাফ রিপোর্টার: মুখ্যমন্ত্রীর উপর ভরসা রাখুন৷ সিঙ্গুরে শিল্পও হবে, কৃষিও হবে৷ সিঙ্গুরে জমি দানে অনিচ্ছুক চাষিদের শিল্প-দাবির প্রেক্ষিতে এই মন্তব্য করলেন রাজ্যের পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারী৷ মঙ্গলবার শহরে সমবায় নিয়ে একটি কর্মসূচিতে যোগ দেন তিনি৷ সিঙ্গুরে শিল্প হলেই ভাল হত, সম্প্রতি এমন দাবি তুলেছিলেন একাধিক অনিচ্ছুক চাষি৷ বস্তুত, দীর্ঘ এক দশক তাঁরা অপেক্ষা করেছেন৷ তার প্রেক্ষিতেই এই মন্তব্য বলে মনে করছে প্রশাসনিক মহল৷
এদিন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শুভেন্দু তাই সেই অনিচ্ছুক চাষিদের পাশে যে সরকার আছে, সে কথা স্পষ্ট জানিয়ে বলেছেন, “ভরসা রাখুন মুখ্যমন্ত্রীর উপর৷ তিনিই সব করবেন৷ সিঙ্গুর আন্দোলনের পথপ্রদর্শক তিনি৷ সিঙ্গুরে শিল্পও হবে, কৃষিও হবে৷” চাষিদের এই নতুন দাবির প্রসঙ্গেই বিরোধীরাও সরকার পক্ষকে দুষেছে৷ তাদের প্রথম থেকেই অভিযোগ, সিঙ্গুরে শিল্প চায় না তৃণমূল৷ তার প্রেক্ষিতে বিরোধী বামফ্রন্টের বিরুদ্ধেও তোপ দেগেছেন শুভেন্দু৷ বলেছেন, “রাজ্যে তো বিরোধীদের বর্তমান বা ভবিষ্যৎ কোনওটাই নেই৷ তাদের এখন চুপ করে থাকাই শ্রেয়৷”
সর্বশেষ খবর
-
আঞ্চলিক মিষ্টির জিআই ট্যাগ নিয়ে তৎপর বঙ্গ বিজেপি! ‘মিষ্টি হাব’ তৈরিরও পরিকল্পনা শমীকদের
-
এবার সপ্তাহে ৬ দিনই শান্তিনিকেতনে ‘হেরিটেজ ওয়াক’, দ্রুত টিকিট মিলবে অনলাইনেও
-
লরি চাপা পড়ে মাইকেল ক্লার্কের গাড়ি! আইপিএল শেষে বিমানবন্দর যাওয়ার পথে দুর্ঘটনা
-
নিজের নিরাপত্তা দিতে চেয়েছিলেন মমতা! এবার এনআইয়ের হাতে গ্রেপ্তার ‘মাছ চোর’ শওকত
-
সমাজকে আদর্শের আয়না দেখায় ‘গোর্কির মা’, কেমন হল? পড়ুন রিভিউ