ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ায় হয়রানির অভিযোগ। বারবার ডেকে হয়রানি করা হচ্ছে! এই অভিযোগ তুলে বর্ধমান স্টেশনে বিক্ষোভ স্থানীয়দের। রেল অবরোধ করেন স্থানীয়রা। হাতে জাতীয় পতাকা নিয়ে রেল লাইনে শুয়ে পড়েন বিক্ষোভকারীদের একাংশ। যার প্রভাব পড়ে রেল চলাচলে। বেশ কয়েকটি লোকাল ট্রেন আটকে পড়ে। আধ ঘণ্টার উপরের বেশি সময় কয়েকটি ট্রেন আটকে থাকে। এখন ট্রেন চলাচল স্বাভাবিক বলে জানিয়েছে রেল।
শনিবার বেলা সাড়ে ১১টার পর থেকে স্থানীয় বাসিন্দারা হাতে জাতীয় পতাকা নিয়ে স্টেশনে প্রবেশ করেন। স্টেশনের ভিতর বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা। ধুন্ধুমার বাধে। লাইনে নেমে শুয়ে পড়েন বিক্ষোভকারীরা। আটকে পড়ে অনেকগুলি ট্রেন। এক বিক্ষোভকারীর কথায়, “আমরা স্থানীয় বাসিন্দা। বাংলাদেশি ধরার নামে, আমাদের হেনস্তা করা হচ্ছে কেন? বারবার একই কাজ করতে হচ্ছে। আমরা এসব মেনে নেব না।” বিক্ষোভের জেরে চরম ভোগান্তির মধ্যে পড়েন যাত্রীরা। একযাত্রী এসআইআর (SIR in West Bengal) হেনস্তার অভিযোগকে সমর্থন জানালেও,রেল অবরোধের বিষয়টি মেনে নিতে পারেননি। পরে বিশাল পুলিশ বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আরও পড়ুন:

উল্লেখ্য, রাজ্যের বিভিন্ন প্রান্তে এসআইআর প্রক্রিয়ায় ও শুনানি কেন্দ্রে ভোটারদের হেনস্তার অভিযোগে বিক্ষোভ প্রতিবাদ হয়েছে। ফরাক্কা, চাকুলিয়া-সহ বেশ কিছু জায়গায় বিক্ষোভ হয়েছে। অনেক ক্ষেত্রে তা হিংসাত্মক রূপও নিয়েছে। বাইরে আগুন লাগিয়ে প্রতিবাদের পাশাপাশি, ভাঙচুর করা হয়েছে বিডিও অফিসেও। সেই তালিকায় এবার নাম জুড়ল বর্ধমানের।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
সিপিএম-আরএসপি দ্বন্দ্ব চরমে! চূড়ান্ত হলো না দুই কেন্দ্রে উপনির্বাচনের প্রার্থী
-
‘নিখোঁজ’ বিডিও কীভাবে পাচ্ছেন বেতন? প্রশান্ত বর্মনের মামলায় সিআইডিকে ‘ভর্ৎসনা’ হাই কোর্টের
-
তসলিমার বক্তৃতা নিয়ে প্রশ্ন স্কুলের পরীক্ষায়! ‘লেখাকে অত সহজে নির্বাসিত করা যায় না’, খোঁচা লেখিকার
-
মণ্ডপের বদলে এবার গঙ্গাতেই প্রতিমা নিরঞ্জন, বিতর্ক কাটিয়ে এবার থিমে কোন চমক দেবে টালা প্রত্যয়?
-
শেফালির ঝড়, দীপ্তির দুরন্ত ঘূর্ণি! বাংলাদেশকে উড়িয়ে ১০ এশিয়া কাপের ১০ আসরেই ফাইনালে ভারত