Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৮ ভাদ্র ১৪৩৩
  • বুধবার
  • ২৬ আগস্ট ২০২৬
SIR in West Bengal

বাবার নামের জায়গায় গ্রাম! চূড়ান্ত তালিকায় নাম উঠলেও স্বস্তি নেই মুর্শিদাবাদের ভোটারের

তিনবার সংশোধনের আবেদন করেও সুরাহা হয়নি। নির্বাচন কমিশনের গাফিলতিকে দায়ী করছেন সুতির ভোটার বিদ্যুৎ দত্ত।

শাহজাদ হোসেন
শাহজাদ হোসেন

শেষ আপডেট: মার্চ ৬, ২০২৬, ১৬:০৯

link
শাহজাদ হোসেন
শাহজাদ হোসেন

শেষ আপডেট: মার্চ ৬, ২০২৬, ১৬:০৯

options
link
বাবার নামের জায়গায় গ্রাম! চূড়ান্ত তালিকায় নাম উঠলেও স্বস্তি নেই মুর্শিদাবাদের ভোটারের zoom
চূড়ান্ত ভোটার তালিকায় বাবার নামের জায়গায় গ্রামের নাম! নিজস্ব ছবি
Advertisement

ভোটার তালিকায় বাবার নামের জায়গায় গ্রামের নাম! নির্বাচন কমিশনের বড়সড় গাফিলতির জেরে চূড়ান্ত ভোটার তালিকায় নাম উঠলেও মোটেই নিশ্চিন্ত হতে পারছেন না মুর্শিদাবাদের সুতির ভোটার বিদ্যুৎ দত্ত। এসআইআরের (SIR in West Bengal) নামে কমিশনের কীর্তি দেখে হতবাক এলাকাবাসী। একই বুথে জীবিত ভোটারকে মৃত করে দিয়ে এসআইআর ফর্ম পাননি ববিতা কুণ্ডু। অথচ ববিতা কুণ্ডু দিব্যি জলজ্যান্ত বেঁচে রয়েছেন।

মুর্শিদাবাদ জেলার সুতি বিধানসভার সুতি ২ ব্লকের অরঙ্গাবাদ ১ গ্রাম পঞ্চায়েতের ১১৫ নম্বর বুথে ভোটার তালিকা ঘিরে চাঞ্চল্য তৈরি হয়েছে। অভিযোগ, এক বৈধ ভোটারের বাবার নামের জায়গায় গ্রামের নাম বসিয়ে দেওয়া হয়েছে ভোটার তালিকায়। জানা গিয়েছে, অরঙ্গাবাদ বারুইপাড়া এলাকার বাসিন্দা বিদ্যুৎ দত্তের ভোটার কার্ডে বাবার নামের স্থানে ‘বারুইপাড়া, ঔরঙ্গাবাদ’ লেখা রয়েছে। অথচ তাঁর বাবার প্রকৃত নাম রাজকুমার দত্ত। ভোটার তালিকায় নাম ওঠার পর থেকেই এই ভুল রয়ে গিয়েছে বলে অভিযোগ। বিদ্যুৎ দত্তের দাবি, তিনি ইতিমধ্যে তিন তিনবার বাবার নাম সংশোধনের জন্য আবেদন করেছেন। এমনকি এসআইআর (SIR) ফর্ম জমা দেওয়ার সময়ও বাবার নাম হিসেবে স্পষ্টভাবে ‘রাজকুমার দত্ত’ লিখেছিলেন। কিন্তু তারপরও নির্বাচন কমিশনের চূড়ান্ত তালিকায় বাবার নামের জায়গায় গ্রামের নামই থেকে গেছে।

Advertisement

মুর্শিদাবাদ জেলার সুতি বিধানসভার সুতি ২ ব্লকের অরঙ্গাবাদ ১ গ্রাম পঞ্চায়েতের ১১৫ নম্বর বুথে ভোটার তালিকা ঘিরে চাঞ্চল্য তৈরি হয়েছে। অভিযোগ, এক বৈধ ভোটারের বাবার নামের জায়গায় গ্রামের নাম বসিয়ে দেওয়া হয়েছে ভোটার তালিকায়। জানা গিয়েছে, অরঙ্গাবাদ বারুইপাড়া এলাকার বাসিন্দা বিদ্যুৎ দত্তের ভোটার কার্ডে বাবার নামের স্থানে ‘বারুইপাড়া, ঔরঙ্গাবাদ’ লেখা রয়েছে। অথচ তাঁর বাবার প্রকৃত নাম রাজকুমার দত্ত। ভোটার তালিকায় নাম ওঠার পর থেকেই এই ভুল রয়ে গিয়েছে বলে অভিযোগ।

এই ঘটনার জন্য বুথ লেভেল অফিসার ও নির্বাচন কমিশনের গাফিলতিকেই দায়ী করছেন তিনি। বিষয়টি সামনে আসতেই এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে। এদিকে, এসআইআর-এর চূড়ান্ত তালিকায় বিদ্যুৎ দত্তের নাম বৈধ ভোটার হিসেবে থাকলেও বাবার নামের এই ভুল সংশোধন না হওয়ায় প্রশ্ন উঠছে নির্বাচন কমিশনের কাজের স্বচ্ছতা ও দায়িত্ববোধ নিয়ে। স্থানীয়দের দাবি, দ্রুত এই ভুল সংশোধন করে যথাযথ ব্যবস্থা নেওয়া হোক।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.