নিজস্ব সংবাদদাতা: নোবেল চুরির তদন্তে রাজ্য পুলিশের বিশেষ তদন্তকারী দল ‘সিট’-এর প্রতিনিধিদল গোপনে ঘুরে গেল রবীন্দ্রভবন৷ শনিবার এই দলটি শান্তিনিকেতনে বিভিন্ন জায়গা প্রায় এক ঘণ্টা ধরে ঘুরে দেখে৷ বিচিত্রার নিচের তলায় যে ঘরটি থেকে নোবেল চুরি গিয়েছিল সেই ঘরটিও ঘুরে দেখেন তাঁরা৷ সিট যেভাবে তদন্ত শুরু করেছে তাতে নোবেল উদ্ধারে আশার আলো দেখছে শান্তিনিকেতনবাসী৷ ২০০৪ সালের ২৫ মার্চ রবীন্দ্রভবনের বিচিত্রা বাড়ির একতলার মিউজিয়াম থেকে চুরি যায় নোবেল৷ নোবেল ছাড়াও রবীন্দ্রনাথ এবং তাঁর পরিবারের ব্যবহৃত জিনিস, পুরস্কার, উপহার-সহ ৫৪টি জিনিস চুরি যায়৷ চোরেরা নাট্যঘরের পাশে লোহার ফেন্সিং কেটে এবং মিউজিয়ামের একটি জানলা ভেঙে ভিতরে ঢোকে৷ একাধিক কাচের বাক্স ভেঙে জিনিসগুলি চুরি করা হয়৷ প্রথমে রাজ্য পুলিশ তদন্ত শুরু করলেও পরে তা সিআইডি হাতে নেয় এবং সবশেষে সিবিআই তদন্ত শুরু করে৷
গত শনিবার বেলা ১.৩০টা নাগাদ তিনটি গাড়ি করে ‘সিট’-এর একটি দল আসে৷ তাঁদের আসার ব্যাপারে বিশ্বভারতী কর্তৃপক্ষকে কিছু জানানো হয়নি৷ তাঁরা প্রথমে রবীন্দ্রভবনের ডিরেক্টর তপতি মুখোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন৷ মূলত নোবেল চুরি যাওয়ার সময় মিউজিয়াম নিচের ঘরে ছিল৷ সেই ঘরটি দীর্ঘদিন পড়ে থাকার পর বর্তমানে সেখানে গীতাঞ্জলির উপর বিশ্বভারতী একটি মিউজিয়াম করছে৷ সিট-এর দল পুরো ঘর ঘুরে দেখে৷ পরে বাইরে এসে কোন পথে চোর ঢুকেছিল তা দেখে এবং ছবি তোলে৷ সিট-এর দলে কারা ছিলেন সেই বিষয়ে কিছু জানা না গেলেও, পুলিশ সূত্রে জানা গিয়েছে শান্তিনিকেতনে অতি গোপনে সিট-এর একটি দল তদন্ত করছে৷
সর্বশেষ খবর
-
কণ্ঠরোধের পালটা! একজোট হয়ে ট্রাম্পকে ‘চুপ’ করিয়ে দিল মার্কিন মিডিয়া, ভিডিও ভাইরাল
-
শক্তি বাড়িয়ে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, আজ থেকেই তাণ্ডব! জেনে নিন পূর্বাভাস
-
পুজো মিটলেই সরাসরি অ্যাকাউন্টে ঢুকবে ৬০ হাজার! পাবেন ৩০ লক্ষ পরিবার
-
ভরা মঞ্চে রাহুলের প্রশ্রয়ে মোদিকে অপমান কমেডিয়ানের, ‘লক্ষ্মণ’ সুনীলের তোপ, ‘এমন নেতাকে দেশের ভার দেবেন?’
-
রাজ্যে হবে ‘বনতারা’! শিল্প সম্ভাবনা উসকে মুম্বইয়ে আম্বানির সঙ্গে বৈঠক করলেন শুভেন্দু