সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ওয়াকফ সংশোধনী বিল পাসের দিন লোকসভায় ছিলেন না বীরভূমের সাংসদ শতাব্দী রায়। এবার সেই আইন প্রত্যাহারের দাবিতে তৃণমূলের মিছিলেই তাঁর বিরুদ্ধে স্লোগান তুললেন কর্মীদের একাংশ। তবে তাঁদের তৃণমূলের কর্মী বলে মানতে নারাজ শতাব্দী।
বীরভূমের মুরারইতে তৃণমূল এই আইন প্রত্য়াহারের দাবিতে বিক্ষোভ মিছিল করে। সেখানে বিজেপির বিরুদ্ধে স্লোগান মাঝেই মিছিলের একাংশ থেকে স্থানীয় এমপির বিরুদ্ধে স্লোগান ওঠে। একাংশের মুখে শোনা যায়, “স্যালাইন এমপি চাই না। মানছি না, মানব না।”
কেন এই স্লোগান? জানা গিয়েছে, ওয়াকফ বিলের জন্য ভোটাভুটির দিন সংসদে উপস্থিত ছিলেন না শতাব্দী রায়। কারণ হিসাবে জানান, তিনি শারীরিকভাবে অসুস্থ। স্যালাইন নিতে হচ্ছে। এই ঘটনায় তৃণমূল স্তরের কর্মীরা ক্ষুব্ধ বলে মনে করছেন জেলা নেতৃত্বের একাংশ।
তবে এই তত্ব মানতে নারাজ মুরারাই এলাকা থেকে সবথেকে বেশি ভোটে জিতে আসা তিনবারের সাংসদ শতাব্দী রায়। এক সংবাদমাধ্যমে তিনি জানান, যাঁরা এই স্লোগান দিয়েছেন, তাঁদের দলের কেউ বলে মনে করেন না তিনি। পাশাপাশি দলীয় নেতৃত্বের দাবি, কেউ ভুল করে বলে ফেলেছেন। এটা খুব একটা বড় বিষয় না।
সর্বশেষ খবর
-
ভালোবাসার প্রমাণ রাখার মরিয়া চেষ্টা, প্রেমের জোয়ারে ধ্বংস মামা-ভাগ্নের সৌন্দর্য
-
নজরে ‘চিকেনস নেক’-এর নিরাপত্তা! দ্রুত সেবক-রংপো রেল প্রকল্পের কাজ শেষের আর্জি সাংসদের
-
‘বাবা ভুল করেছে, প্রায়শ্চিত্তও…’, বিগ বস বাংলার গ্র্যান্ড ওপেনিংয়ে চোখে জল তাপসকন্যা সোহিনীর
-
চিপস-ঠান্ডা পানীয়ে ‘বিষ’, তবু লোভ সামলাতে পারছেন না? এবার প্রতি প্যাকেটে থাকবে বিপদবার্তা!
-
মেঘালয়ে নাকা তল্লাশিতে পুলিশের উপর হামলা! পালটা গুলিতে নিহত ৪ সশস্ত্র দুষ্কৃতী