শান্তনু কর, জলপাইগুড়ি: যেখানে সেখানে সাপের উৎপাতে তিনিই ভরসা। নিপুণতার সঙ্গে নিরাপদে সাপ (Snake) উদ্ধার করতে তাঁর জুড়ি মেলা ভার। কিন্তু এবার সেই সর্প বিশেষজ্ঞই পড়লেন বিপদে। সাপ ধরতে গিয়ে বিষধর গোখরোর ছোবল (Snake Bite)খেলেন পরিবেশ কর্মী অঙ্কুর দাস। জলপাইগুড়ি মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা চলছে তাঁর।

শনিবার বিকেলে জলপাইগুড়ি (Jalpaiguri) শহরের সমাজ পাড়ার একটি বাড়িতে সাপ দেখা যায়। উদ্ধারের জন্য ডাক পড়েছিল সর্প বিশারদ তথা পরিবেশ কর্মী অঙ্কুর দাসের। একটি মোবাইলের খাপে আঠায় আটকে পড়েছিল গোখরো সাপটি। প্রায় প্রতিদিনের মতো এদিনও দক্ষতার সঙ্গে সাপটিকে ধরে ফেলেন। শরীরে আঠা লেগে যাওয়ায় কিছুটা অসুস্থ হয়ে পড়েছিল সাপটি। ফলে উদ্ধার করতে তেমন অসুবিধা হয়নি।
[আরও পড়ুন: মৃত্যুতেও আর্থিক সাহায্য, ‘কৃষকবন্ধু’ প্রকল্পে ৫০ কোটির বেশি টাকা দিল রাজ্য সরকার]
প্রাথমিক চিকিৎসার পর সাপটি সুস্থ করে প্লাস্টিকের জারে ঢোকাতে গেলেই নেমে আসে বিপদ। আচমকা অঙ্কুরবাবুর আঙুলে ছোবল বসিয়ে দেয় বিষধর গোখরোটি। সেই অবস্থাতেও অবশ্য কর্তব্য থেকে পিছিয়ে আসেননি তিনি। যন্ত্রণা নিয়েও সাপটিকে নিরাপদ জায়গায় ছেড়ে দিয়ে হাসপাতালে ভরতি হন। জলপাইগুড়ি মেডিক্যাল কলেজের সুপার স্পেশ্যালিটি (Jalpaiguri Superspeciality Hospital) হাসপাতালে এই মুহূর্তে চিকিৎসাধীন রয়েছেন তিনি। খবর পেয়ে সকলে উদ্বিগ্ন। তাঁর দ্রুত সুস্থতা কামনা করেছেন।
[আরও পড়ুন: এই অপদার্থতা কবে বন্ধ হবে? মাদুরাইয়ের দুর্ঘটনা নিয়ে রেলকে নিশানা মমতার]
সর্বশেষ খবর
-
রাজ্যপালের দিকে পিছন ঘুরে দাঁড়ানোর ‘শাস্তি’! ৪ বছর ধরে কুচকাওয়াজে ব্রাত্য মাউন্টেড পুলিশের ঘোড়া
-
সাহগেল হোসেনের ফ্ল্যাটে উদ্ধার সোনা, বিপুল সম্পত্তির নথি! আটক অনুব্রতর প্রাক্তন দেহরক্ষী
-
স্বাধীনতা দিবসের রাতে নদিয়ায় জোড়া খুন! গুলিতে ঝাঁঝরা কংগ্রেস নেতা এবং তাঁর ছেলে
-
অন্ধপ্রদেশ থেকে ২০০ আইফোন চুরি! বাংলাদেশে পাচারের আগেই ফরাক্কায় ধৃত চার কীর্তিমান
-
‘ডিম থেরাপি’ নিয়ে প্রথমবার মুখ খুলল এবিভিপি, উপাসনার উপর হামলা নিয়ে কী বক্তব্য?