অরিজিৎ গুপ্ত, হাওড়া: ডোমজুড়ের শ্বেতা খানের (ফুলটুসি) ছেলে অর্থাৎ ধৃত আরিয়ান খানের কাজ ছিল শুধুমাত্র তরুণীদের প্রেমের ফাঁদে ফেলা। গুণধরকে গ্রেপ্তারের পর এমনই তথ্য দিয়েছে পুলিশ। জানা যাচ্ছে, প্রেমের ফাঁদে ফেলেই তরুণীদের মায়ের কাছে নিয়ে যেত সে। তারপরই তাঁদের বাধ্য করা হতো মধুচক্রে কাজ করতে। কাউকে জোর করা হতো নীল ছবিতে কাজ করার জন্য।
গত কয়েকদিন ধরে ফুলটুসি কাণ্ডে উত্তাল বাংলা। সোদপুরের তরুণীকে কাজের টোপ দিয়ে আটকে রেখে অত্যাচারের সূত্র ধরেই প্রকাশ্যে আসে ফুলটুসি কাণ্ড। সেই থেকেই শ্বেতা (ফুলটুসি) ও আরিয়ান খানের খোঁজে তল্লাশি শুরু করে পুলিশ। বুধবার সকালে গল্ফগ্রিন এলাকা থেকে গ্রেপ্তার করা হয় আরিয়ানকে। এরপরই প্রকাশ্যে আসে চাঞ্চল্যকর তথ্য। জানা যাচ্ছে, মায়ের ব্যবসায় বড়সড় দায়িত্ব ছিল আরিয়ানের। তার মূল কাজ ছিল তরুণীদের প্রেমের ফাঁদে ফেলা। ধীরে ধীরে ঘনিষ্ঠতা বাড়লে প্রেমিকাকে বাড়িতে নিয়ে যেত যুবক। এরপরই তরুণীরা ফেঁসে যেতেন শ্বেতার জালে। কেউ বাধ্য হতেন যৌন ব্যবসায় নামতে। কাউকে কাজ করতে হত নীল ছবিতে। ধৃতদের জেরা করলে শ্বেতার হদিশ ও বেআইনি ব্যবসার বিস্তারিত তথ্য পাওয়া যাবে বলে আশাবাদী তদন্তকারীরা।
উল্লেখ্য, গোটা ঘটনার রিপোর্ট চেয়ে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারকে চিঠি পাঠিয়েছে জাতীয় মহিলা কমিশন। আগামী তিনদিনের মধ্যে ‘অ্যাকশন টেকেন রিপোর্ট’ জমা দিতে হবে বলে নির্দেশ। এদিকে ক্রমশ অবনতি হচ্ছে নির্যাতিতার শারীরিক অবস্থার। তাঁকে সার্জিক্যাল ওয়ার্ড থেকে আইসিসিইতে স্থানান্তর করা হয়েছে বলে খবর।
সর্বশেষ খবর
-
বিস্ফোরণেও এক চুল নড়বে না গাড়ি, ‘লাল ব্যানারে’ সুরক্ষিত জিনপিং, নিরাপত্তায় ১৫ হাজার জওয়ান
-
কৌশিকী অমাবস্যায় তারাপীঠে এবার কমল কোটি টাকার মদ বিক্রি! মাথায় হাত ব্যবসায়ীদের
-
ব্রাজিল ম্যাচের পরের দিনই বিশেষ সভা, ঘোষণা হবে ফেডারেশনের নির্বাচনের দিন?
-
পুজোর আগেই বাড়ছে মদের দাম, কবে থেকে কার্যকর হবে নতুন মূল্য?
-
আপের সঙ্গে আঁতাঁত! এবার বিজেপির সুরে ককরোচ পার্টিকে বিঁধল কংগ্রেসও