অর্ণব দাস, বারাকপুর: লাদাখে নিহত সেনা জওয়ানের দেহ ফিরল কাঁচরাপাড়ার বাড়িতে। চোখের জলে তাঁকে শেষ বিদায় জানালেন পরিবারের লোকজনেরা। গত মঙ্গলবার প্রাণ হারান তিনি। ক্যাম্পের সামগ্রী নিয়ে ফেরার সময় পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক সেনা জওয়ানের।
মৃতের নাম প্রেম কুমার চৌধুরী। তাঁর বাড়ি কাঁচরাপাড়া সিটি বাজার এলাকায়। ২০১৫ সালে তিনি সেনাবাহিনীতে যোগ দিয়েছিলেন। বর্তমানে লাদাখে সেনা ক্যাম্পের মোটর ভিকেলস ইউনিটে কর্মরত ছিলেন প্রেম। চলতি মাসের ১১ তারিখ গাড়ি নিয়ে কারগিলে ক্যাম্পের সামগ্রী আনতে গিয়েছিলেন। গত মঙ্গলবার তিনি সেই জিনিস নিয়েই গাড়িতে ফিরছিলেন। পরিবার সূত্রে জানা গিয়েছে, ফেরার সময় তাদের গাড়ি খাদে পরে তার মৃত্যু হয়।
[আরও পড়ুন: বিবাহিত মহিলাকে নিয়ে পালানোর শাস্তি! যুবককে জুতো চাটিয়ে মূত্রপান করানো হল মধ্যপ্রদেশে]
এই খবর কাঁচরাপাড়ার বাড়িতে পৌঁছতেই শোকের ছায়া নামে পরিবার এবং পরিচিতদের মধ্যে। মৃতের দাদা অনিল কুমার চৌধুরী জানান, ১১ মার্চ কার্গিলে ইউনিটের স্টোর কালেকশনের জিনিস আনতে যাওয়ার আগে ভাইয়ের সঙ্গে ফোনে কথা হয়েছিল। জিনিস নিয়ে লাদাখের ইউনিটে ফেরার সময় ১৯ মার্চ তাঁদের গাড়ি খাদে পড়ে যায়। গাড়িতে চালকও ছিল। হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে বলে জানতে পেরেছি।
[আরও পড়ুন: প্রার্থী বাছাইয়েও শুভেন্দু-সুকান্ত দ্বন্দ্ব, সিদ্ধান্ত নিতে হিমশিম খাচ্ছে দিল্লি]
সর্বশেষ খবর
-
বীরের ঠোঁট কামড়ে রক্তারক্তি করেছেন কঙ্গনা! ‘চুমুকাণ্ড’ বিতর্কে মুখ খুললেন যুগলে
-
‘দেরি হলে মাথায় আকাশ ভেঙে পড়বে না’, রামমন্দিরে চুরির তদন্ত নিয়ে বলল সুপ্রিম কোর্ট
-
‘এটাই শেষ বক্তব্য’, হুমায়ুনের ‘স্যাটাভাঙা মার’ মন্তব্যে বিধানসভায় ‘সবক’ মুখ্যমন্ত্রী শুভেন্দুর
-
ভূমিকম্প-বিধ্বস্ত ভেনেজুয়েলার পাশে নেইমার, বিশ্বকাপ চলাকালীন দিলেন ২ কোটি টাকা
-
বিধানসভায় ওবিসি আইন সংশোধনে ওয়াক আউট ‘ঋত তৃণমূলে’র, কারণ না বুঝে ভিতরে ৫ বিধায়ক