সম্যক খান, মেদিনীপুর: করোনা মোকাবিলায় শুরু হয়েছে টিকাকরণ কর্মসূচি। বর্তমানে ন্যূনতম ১৮ বছর বয়সিরাও নিতে পারেন টিকা। কিন্তু বাদ সাধছে টিকার জোগানে। অর্থাৎ চাহিদামতো জোগান না থাকায় বাধ্য হয়েই বহু জায়গাতেই মিলছে না করোনা টিকার প্রথম ডোজ। রাজ্যজুড়ে টিকার আকালে যখন ত্রাহি ত্রাহি রব উঠেছে তখন শালবনি সুপার স্পেশ্যালিটি হাসপাতালে ঘটল অদ্ভুত কাণ্ড। হাসপাতালের রেফ্রিজারেটর থেকে উধাও কোভ্যাকসিনের ১৬টি ভায়াল।
রেফ্রিজারেটরের সাধারণ তাপমাত্রাতেই কোভ্যাকসিন রাখা যায়। শালবনী সুপার স্পেশ্যালিটি হাসপাতালেও তার অন্যথা হয়নি। তবে সেখান থেকে টিকার ভায়াল বের করতে গিয়েই চমকে যান হাসপাতালেরই এক কর্মী। তিনি দেখেন ফ্রিজ থেকে উধাও হয়ে গিয়েছে ১৬টি ভায়াল। সাধারণত একটি ভায়াল থেকে ১০জনকে টিকা দেওয়া হয়। সেক্ষেত্রে ১৬টি ভায়াল থেকে মোট ১৬০ ডোজ হয়। তাই বিপুল সংখ্যক টিকার ভায়াল উধাও হয়ে যাওয়ায় স্বাভাবিকভাবেই মাথায় হাত হাসপাতাল কর্তৃপক্ষের।
[আরও পড়ুন: আগামী সপ্তাহে রাজ্যে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় ‘যশ’, মোকাবিলায় প্রস্তুত রেল]
এ বিষয়ে পুলিশকে অভিযোগ জানানো হয়েছে। বুধবার হাসপাতালে টিকা সংরক্ষণের জায়গা সরেজমিনে পরিদর্শন করেন তদন্তকারী আধিকারিকরা। রেফ্রিজারেটরের আশেপাশের জায়গায় সিসিটিভি নেই তার ফলে কে বা কারা এই কাজ করল তা খুব সহজেই জানা কার্যত অসম্ভব। তবে ভায়াল উধাওয়ের রহস্যভেদ করতে হাসপাতালের কর্মীদের সঙ্গে কথা বলছে পুলিশ। যদিও ব্লক স্বাস্থ্য আধিকারিক নবকুমার দাস এই বিষয়টিকে চুরি বলে মানতে নারাজ।
[আরও পড়ুন: ভ্যাপসা গরমে অস্বস্তি নাকি বৃষ্টিতে মিলবে আরাম? জেনে নিন কী বলছে হাওয়া অফিস]
সর্বশেষ খবর
-
ভাড়ার অ্যাকাউন্টে দেশজুড়ে সাইবার জালিয়াতি! পার্ক স্ট্রিটের ব্যাঙ্কে ‘মিউল অ্যাকাউন্টের’ সন্ধান পেল পুলিশ
-
ঢাকা বিশ্ববিদ্যালয়ে সসম্মানে ফিরলেন বঙ্গবন্ধু, হাদির নাম মুছে ফিরছে শেখ মুজিবুর রহমান হল
-
শ্রীঘরে দুই বেয়াই! দু’বছর আগে নাবালিকার বিয়ে, কোলে ৬ মাসের শিশু, খবর পেতেই ‘অ্যাকশন’ পুলিশের
-
‘হিরো, আপনিই বাঁচিয়েছেন’, ককপিটে সতীর্থের ছুরিতে রক্তাক্ত হয়েও কর্তব্যে অবিচল ভারতীয় পাইলট
-
বার্বিকিউ কাণ্ড থেকে শিক্ষা! দার্জিলিং-কালিম্পংয়ে রেজিস্ট্রেশন ছাড়া কত হোমস্টে? রিপোর্ট চাইলেন মন্ত্রী