বিক্রম রায়, কোচবিহার: পুত্রকে হারালেন বিধায়ক পরেশ অধিকারী (Paresh Adhikari)। শুক্রবার সকালে আচমকা হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল বিধায়কপুত্র হীরকজ্যোতি অধিকারীর। পেশায় চিকিৎসক ছিলেন তিনি। তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ পরিবার।
জানা গিয়েছে, পরেশ অধিকারীর ছেলের নাম হীরকজ্যোতি অধিকারী। বয়স ২৮ বছর। পেশায় চিকিৎসক ছিলেন তিনি। এলাকারই একটি স্বাস্থ্যকেন্দ্রে কর্মরত ছিলেন হীরকজ্যোতি অধিকারী। অন্যান্য দিনের মতোই শুক্রবার সকালে বাড়িতেই ছিলেন তিনি। বাবার সঙ্গে কথা বলছিলেন। তখনই আচমকা হৃদরোগে আক্রান্ত হন বলে খবর। তড়িঘড়ি তাঁকে নিয়ে যাওয়া হয় মেখলিগঞ্জ হাসপাতালে। সেখানেই চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
[আরও পড়ুন: ঐতিহ্যের নামফলকে রবীন্দ্রনাথের নাম ফেরানোর দাবি, শান্তিনিকেতনে ধরনায় তৃণমূল]
এবিষয়ে মেখলিগঞ্জ মহকুমা হাসপাতালের সুপার তাপসকুমার দাস বলেন, “কার্ডিয়াক রেসপিরেটরি ফেলিওর ও ক্রনিক কিডনি ডিজিসে মৃত্যু হয়েছে বলে মনে করা হচ্ছে।” এই ঘটনায় স্বাভাবিকভাবেই শোকের ছায়া অধিকারী পরিবারে।
[আরও পড়ুন: Jyotipriya Mallick: শান্তিনিকেতনে ৬ কোটির বাড়ি! পার্থর ‘অপা’র পর চর্চায় জ্যোতিপ্রিয়র ‘দোতারা’]
সর্বশেষ খবর
-
মমতার তিরস্কার, শুভেন্দুর পুরস্কার! দময়ন্তী সেন-সহ ৬ আইপিএসকে স্বাধীনতা দিবসে সম্মান মুখ্যমন্ত্রীর
-
কলকাতা মেডিক্যালে মহিলা কর্মীর আত্মহত্যার চেষ্টা! নেপথ্যে কী কারণ?
-
কার্যালয়ে কার্তুজ, গোপন ডেরায় ইসিএলের নথি! দেড় মাস পর পুলিশের জালে বিধায়ক পুত্র ‘বাহুবলী’ প্রেমপাল
-
দিল্লির মুখ্যমন্ত্রীর বাড়িতে ‘তিজ’ উদযাপনে কাকলি-শতাব্দী-রচনারা, মেহেন্দি-সেলফিতে হুল্লোড়, শামিল কঙ্গনাও
-
অনুশীলন সমিতি থেকে হিন্দুস্তান রিপাবলিকান আর্মির সদস্য! ফিরে দেখা ঝাড়গ্রামের বিস্মৃতপ্রায় বিপ্লবীকে