Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৭ আষাঢ় ১৪৩৩
  • সোমবার
  • ১৩ জুলাই ২০২৬

মেসেঞ্জারে অজানা লিংক খুলে হ্যাকারদের ফাঁদে যুগল, অভিযোগ দায়ের

২০ হাজার টাকা না দিলে অন্তরঙ্গ ছবি ভাইরাল করার হুমকি।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২৭, ২০১৮, ১৪:৪৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২৭, ২০১৮, ১৪:৪৭

options
link
মেসেঞ্জারে অজানা লিংক খুলে হ্যাকারদের ফাঁদে যুগল, অভিযোগ দায়ের zoom

দেবব্রত মণ্ডল, দক্ষিণ ২৪ পরগনা: ফেসবুক মেসেঞ্জারে অজানা লিংক। সেটি খুলেই হ্যাকারদের ফাঁদে পড়ল যুগল। মুহূর্তে ফোনের মধ্যে থাকা ঘনিষ্ঠ ছবি পৌঁছে গেল হ্যাকারদের হাতে। অভিযোগ, সেই ছবি দিয়েই তাদের ব্ল্যাকমেল শুরু করল হ্যাকাররা। সেই মেসেঞ্জারেই এল টাকা চেয়ে হুমকি। টাকার পরিমাণ ২০ হাজার টাকা। সেটি সময়ে মধ্যে না দিয়ে দিলে যুগলের অন্তরঙ্গ ছবি সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেওয়া হবে।  এহেন হুমকিতে স্বভাবতই মানসিক চাপে ওই কিশোর। একই অবস্থা কিশোরীরও। একপ্রকার নিরুপায় হয়েই তারা পুলিশের দ্বারস্থ হয়েছে। সাইবার অ্যাক্টের আওতায় অভিযোগও দায়ের হয়েছে। ঘটনাটি দক্ষিণ ২৪ পরগনার সোনারপুর থানা এলাকার।

[শহরের রাস্তায় ফের রেসিং! স্কুটার উলটে প্রাণ গেল দুই যুবকের]

জানা গিয়েছে, ওই কিশোর কিশোরীর প্রেমের সম্পর্ক দীর্ঘদিনের। ফেসবুকের মাধ্যমেই তাদের ঘনিষ্ঠতা বাড়ে। কিছুদিন আগে ওই কিশোরের মেসেঞ্জারে একটি লিংক আসে। সেই লিংকে ক্লিক করতে যেতেই ফেসবুকের আইডি পাসওয়ার্ড চাওয়া হয়। এই দেখেও কিশোরের সন্দেহ হয়নি। সে প্রায় মরিয়া হয়েই নিজের ফেসবুক অ্যাকাউন্টের আইডি ও পাসওয়ার্ড দিয়ে দেয়। তখনও ভাবেনি এরমধ্যেই লুকিয়ে রয়েছে বিপদ। ইতিমধ্যে সেই লিংকও খুলে গিয়েছে। তবে ততক্ষণে কিশোরের মোবাইলে থাকা তাদের অন্তরঙ্গ ছবি ও অন্যান্য যাবতীয় গুরুত্বপূর্ণ তথ্যাদি বেহাত হয়ে পৌঁছে গিয়েছে হ্যাকারদের কাছে। এতকিছু যে মুহূর্তের মধ্যে ঘটে গিয়েছে তা বুঝতে পারেনি ওই কিশোর। তবে টনক নড়ে মেসেঞ্জারে নিত্যনতুন হুমকি মেসেজ দেখে। সেখানে স্পষ্টভাবেই বলা হয়েছে, ২০ হাজার টাকা না দিলে যুগলের অন্তরঙ্গ ছবিগুলি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যাবে। ওই লিংক খোলার সঙ্গেসঙ্গেই তার মোবাইলে যাবতীয় তথ্য এখন ব্ল্যাকমেলারদের হাতে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

এরপরই গোটা বিষয়টি বান্ধবীকে জানায় কিশোর। দশম শ্রেণির ছাত্রী প্রেমিকের মুখে সব শুনে দোটানায় পড়ে যায়। ছবি ভাইরাল হলেই বাড়িতে জানাজানি হবে। কয়েকদিন প্রবল মানসিক চাপে কাটে দু’জনের। এদিকে মেসেঞ্জারে অনবরত হুমকি মেসেজ দেখে একপ্রকার আতঙ্কিত হয়েই পুলিশের দ্বারস্থ হয়েছে কিশোর প্রেমিক। সাইবার মামলায় অভিযোগও দায়ের হয়েছে। তদন্তে নেমেছে পুলিশ।

[প্রয়াত দক্ষিণ দমদম পুরসভার তৃণমূল কাউন্সিলর দীপ্তি রায়]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.