এবার ভেড়ি থেকে মাছ চুরির অভিযোগে গ্রেপ্তার তৃণমূল কাউন্সিলর। গ্রেপ্তার হয়েছেন রাজপুর-সোনারপুর পুরসভার ৩২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বরুণ সরকার। শনিবার ভোরে তাঁকে গ্রেপ্তার করেছে পুলিশ। যদিও ওই কাউন্সিলরের দাবি, ওই ভেড়িতে তিনি মাছ চাষ করেছিলেন। বিজেপি জিতে যাওয়ায় তাঁর মাছ চাষের ক্ষতি করতে পারে, এই শঙ্কায় তিনি মাছ তুলে নিচ্ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার ভোরে বোরাল এলাকায় ওই তৃণমূল কাউন্সিলর লোকজন নিয়ে ভেড়ি থেকে মাছ তুলছিলেন। স্থানীয়রা মাছ চুরির অভিযোগ তোলেন। কাউন্সিলরকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা। আটকে রেখে খবর দেওয়া হয় পুলিশে। বরুণকে গ্রেপ্তার করে পুলিশ। তবে তৃণমূল নেতার দাবি, তিনি সমবায় থেকে লিজ নিয়ে মাছ চাষ করেছিলেন। বিজেপি জিতে যাওয়ায় তাঁর মাছ চাষের ক্ষতি হতে পারে ভেবে মাছ তুলে নিচ্ছিলেন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
আরও পড়ুন:
অন্যদিকে, আবাস যোজনার ঘরের উপভোক্তাদের থেকে কাটমানি নেওয়ার অভিযোগে গ্রেপ্তার বসিরহাট পুরসভার ২১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গোপাল দাস। তাঁর বিরুদ্ধে অভিযোগ, তিনি ঘর পাইয়ে দেওয়ার জন্য কাটমানি নিতেন। টাকা না দিলে ঘর পাওয়া যেত না বলেও অভিযোগ। এ ছাড়াও গোপাল একাধিক দুর্নীতির সঙ্গে জড়িত বলে দাবি স্থানীয়দের। শুক্রবার রাতে তাঁকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
বাস্তিল দিবসেই শেষ ফরাসি বিপ্লব, এমবাপেদের স্বপ্ন ভেঙে ফাইনালে স্প্যানিশ আর্মাডা
-
সোশাল মিডিয়ায় ডাকা হত খদ্দের! কসবার হোটেলে রমরমিয়ে মধুচক্র, উদ্ধার নাবালিকা-সহ ৩
-
এক পদে দু’বছরের বেশি নয়! দুর্নীতি রুখতে একাধিক দপ্তরে কঠোর বদলি নীতি রাজ্যের
-
টি-টোয়েন্টির ব্যর্থতা অতীত, প্রথম ওয়ানডেতে সহজ জয় শুভমানের টিম ইন্ডিয়ার
-
পুজোর আগেই সরকারি বাসে সিসিটিভি-জিপিএস! মহিলা নিরাপত্তায় বড় ঘোষণা পরিবহণমন্ত্রীর