সরকারি ত্রাণসামগ্রী বেআইনিভাবে মজুত রাখা হয়েছিল চেয়ারম্যানের বাড়ির পাশের ক্লাবে। ত্রিপল, কম্বল ও তন্তুজের শাড়ি মজুত রাখার অভিযোগে আটক নদিয়ার নবদ্বীপ পুরসভার চেয়ারম্যান বিমানকৃষ্ণ সাহা। শনিবার ভোররাত ৩টে ৪০ নাগাদ তাঁকে আটক করে পুলিশ। নিজ বাসভবন থেকে তাঁকে নিয়ে যাওয়া হয়েছে নবদ্বীপ থানায়। বাড়ির বাইরে জনরোষের মুখেও পড়েন এই তৃণমূল নেতা। পুলিশ তাঁকে নিয়ে যাওয়ার সময়, জুতো, জলের বোতল ছোড়ে সাধারণ মানুষ। একটি জুতো গিয়ে পরে বিমান সাহার মাথায়। তবে তাঁর বিরুদ্ধে ওঠা ত্রাণসামগ্রী মজুত ও দুর্নীতির অভিযোগ অস্বীকার করেছেন পুরপ্রধান।
তল্লাশি অভিযানের পর শনিবার ভোররাতে আনুমানিক ৩টে ৪০ নাগাদ বিশাল পুলিশ নবদ্বীপ পুরসভার চেয়ারম্যানকে আটক করে। এই ঘটনায় জনরোষ তৈরি হয়। বিমানকৃষ্ণকে থানায় নিয়ে যাওয়ার সময় তাঁকে লক্ষ্য করে জলের বোতল, জুতো ছোড়ে উত্তেজিত জনতা।
আরও পড়ুন:
ঘটনার সূত্রপাত শুক্রবার রাতে। আনুমানিক রাত সাড়ে ১০টার সময় নবদ্বীপের বরালঘাট স্পোর্টিং ক্লাবে অভিযান চালায় পুলিশ। তারপরই বিপুল ত্রাণের ত্রিপল, কম্বল ও তন্তুজের শাড়ি উদ্ধার হয়। গোপন সূত্রে খবর পেয়ে এই অভিযান চালায় পুলিশ। স্থানীয়দের অভিযোগ, সাধারণ মানুষের জন্য সরকারি অর্থে বরাদ্দ হওয়া ত্রাণসামগ্রী দীর্ঘদিন ধরে ওই ক্লাবে মজুত করা ছিল। কে মজুত করেছে? অভিযোগের তির নবদ্বীপ পুরসভার চেয়ারম্যান বিমানকৃষ্ণ সাহার বিরুদ্ধে। ঘটনাচক্রে ওই ক্লাবটি পুরপ্রধানের বাড়ির পাশেই।
তল্লাশি অভিযানের পর শনিবার ভোররাতে আনুমানিক ৩টে ৪০ নাগাদ বিশাল পুলিশ নবদ্বীপ পুরসভার চেয়ারম্যানকে আটক করে। এই ঘটনায় জনরোষ তৈরি হয়। বিমানকৃষ্ণকে থানায় নিয়ে যাওয়ার সময় তাঁকে লক্ষ্য করে জলের বোতল, জুতো ছোড়ে উত্তেজিত জনতা।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
দ্বিতীয় হুগলি সেতুর নিচে পরপর প্রতিমা ভাঙচুর! শিবপুরে গ্রেপ্তার যুবক
-
দেহদান নিয়ে এবার ভিন্ন ব্যাখ্যা স্বাস্থ্যমন্ত্রী শারদ্বতের, বললেন ‘ভুল বোঝাবুঝি হয়েছিল’
-
‘নিজেদের ঈশ্বর ভাবছেন নাকি’, তুকারাম মুণ্ডের নির্দেশ বাতিল করে ক্ষোভপ্রকাশ বম্বে হাই কোর্টের
-
সন্দেশখালির হোটেলে জঙ্গিদের হাতে পণবন্দি পর্যটকরা, এলাকা ঘিরল এনএসজি! হতবাক স্থানীয়রা
-
৪৩৬ জনকে খেয়েছিল কুমায়ুনের ‘শয়তান’! হার মানে সেনাও, জিম করবেটের বুলেটেই শেষ মানুষখেকো