সুরজিৎ দেব, ডায়মন্ড হারবার: নিজের বন্দুকের গুলিতেই আহত যুবক। নিজের রিভলবার পরিষ্কার করতে গিয়ে গুলি ছিটকে লাগলো এক ব্যক্তির। গুলিবিদ্ধ ওই ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুর থানার উত্তর বাগিতে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
আহত ব্যক্তির নাম সুজয় নস্কর। পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার দুপুরে নিজের বাড়িতেই ব্যবসায়ী সুজয় বাবু নিজের ওই আগ্নেয়াস্ত্রটি পরিষ্কার করছিলেন। তাঁর বয়ান অনুযায়ী, পরিষ্কারের সময় অসাবধানে ট্রিগারে হাত পড়ে গেলে গুলি ছিটকে লাগে তাঁর শরীরে। কোমরের উপরে গুলি ছিটকে লাগে। গুলিবিদ্ধ ব্যক্তিকে জোকা ইএসআই হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। তাঁর অবস্থা স্থিতিশীল বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে।
এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস। সুজয় নস্করের দাবি এই বন্দুকের লাইসেন্স রয়েছে তাঁর কাছে। পুলিশ খতিয়ে দেখছে নিজে থেকেই গুলি চলেছে, নাকি এর পিছনে অন্য কোনও ঘটনা রয়েছে।
সর্বশেষ খবর
-
‘ইসলামই শ্রেষ্ঠ’, মন্তব্য কর্নাটকের মন্ত্রীর, হিন্দু ধর্মকে হেয় করার অভিযোগ বিজেপির
-
ঠোঁটে সারাক্ষণ কৃষ্ণনাম, সাধু বেশে আশ্রয় নিয়ে একের পর এক মঠে লুট! তারপর…
-
নেপালের দুর্যোগে ভাসবে উত্তরপ্রদেশ? ফুঁসছে নারায়ণী-গণ্ডক, প্লাবনের শঙ্কায় সতর্কতা একাধিক জেলায়
-
পাথর হয়েছিল পিত্তথলিতে, অস্ত্রোপচার হল অ্যাপেনডিক্স! কাঠগড়ায় এনআরএস হাসপাতাল
-
হবু স্ত্রী ইউরোপের রাজকন্যা! বিলাওয়াল ভুট্টোর বিয়ে নিয়ে জল্পনা, কী বলছে পাকিস্তান পিপলস পার্টি?