রাজা দাস, বালুরঘাট: যত দিন যাচ্ছে ততই বাড়ছে গণপিটুনির ঘটনা৷ কখনও শিশু চোর সন্দেহে তো কখনও আবার গোরুপাচারকারী সন্দেহে একের পর এক চলছে গণপিটুনির ঘটনা৷ এ নিয়ে উদ্বিগ্ন দেশের সর্বোচ্চ আদালত৷ এবার গণপিটুনির ঘটনার সাক্ষী দক্ষিণ দিনাজপুরের হিলি থানার মহিষনোটা৷ বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগে যুবককে গণধোলাই স্থানীয় বাসিন্দাদের৷ আপাতত পুলিশ হেফাজতেই রয়েছে মদন দেবনাথ নামে ওই যুবক৷
[স্কুলে বসেই মদ্যপান, শাস্তির মুখে নবম শ্রেণির পাঁচ ছাত্রী]
গত দু’বছর ধরে মদন দেবনাথ নামে ওই যুবকের সঙ্গে সম্পর্ক ছিল মহিষনোটার বাসিন্দা বছর পনেরোর এক কিশোরী৷ দাবি, মদন তাকে বিয়ে করবে বলে প্রতিশ্রুতিও দিয়েছিল৷ ধীরে ধীরে দুজনের সম্পর্কে ঘনিষ্ঠতা তৈরি হয়৷ বেশ কয়েকবার শারীরিক সম্পর্কে জড়িয়ে পড়ে দু’জনে৷ কিশোরীর অভিযোগ, ইদানীং সম্পর্কের অবনতি হয় তাদের৷ কিশোরীকে বিয়ে করতেও অস্বীকার করে মদন৷
[ফিরল দিনাজপুরের শ্রমিকদের কফিনবন্দি দেহ, শোকে পাথর গ্রাম]
ঘটনা জানাজানি হতেই স্থানীয় বাসিন্দারা ক্ষিপ্ত হয়ে ওঠেন৷ বুধবার রাতেই উত্তেজিত জনতা মদনকে ঘিরে ধরে৷ প্রতিবেশীদের কাছেও প্রথমে সম্পর্কের কথা অস্বীকার করে সে৷ তাতেই আরও ক্ষিপ্ত হয়ে ওঠেন স্থানীয়রা৷ বেধড়ক মারধরও করা হয় মদনকে৷ ইতিমধ্যেই হিলি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়৷ মদনকে গণপিটুনির কবল থেকে রক্ষা করেন পুলিশ আধিকারিকরা৷ কিশোরীর প্রেমিককে থানায় নিয়ে যাওয়া হয়৷ কিছুক্ষণের মধ্যে গ্রেপ্তারও করা হয় মদনকে৷ হিলি থানার ওসি থিরিং শেরপা বলেন,‘‘যুবকের বিরুদ্ধে ওঠা অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে৷ গণধোলাইয়ের ঘটনাটিও খতিয়ে দেখা হচ্ছে৷’’
[সিআরপিএফ ক্যাম্পে বিস্ফোরণে মৃত জওয়ানের স্ত্রী, হাত উড়ল মেয়ের]
সুবিচারের আশায় হিলি থানার দ্বারস্থ হয় ওই কিশোরী৷ মদনের বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ দায়ের করে সে৷ মেডিক্যাল টেস্টের জন্য হাসপাতালে পাঠানো হয় ওই কিশোরীকে৷ বছর পঁচিশের মদনের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন কিশোরীর পরিবারের লোকজন৷
সর্বশেষ খবর
-
ইরান যুদ্ধ, ‘শুল্কবাণে’ও কাবু নয়! উত্তাল বিশ্বে কোন শক্তিতে বাড়ল ভারতের জিডিপি?
-
আইপিএলের ফর্ম ফেরাল ভাগ্য, ৫ বছর পর টিম ইন্ডিয়ায় কামব্যাক ‘ব্রাত্য’ আরসিবি তারকার!
-
এক পাথরেই তৈরি বিশালাকার মূর্তি, পাহাড়ের কোলে মন্দিরে গণেশের রূপ দেখতে নামে ভক্তের ঢল
-
স্নানের ভিডিও তুলে লাগাতার ‘ব্ল্যাকমেল’, প্রতিবন্ধী অন্তঃসত্ত্বাকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার যুবক
-
তৃণমূলের পর এনসিপিআই! কার্যালয় ফিরে পেতে আদালতে অধীর, ‘এ তো দিল্লির মসনদ’, তাজ্জব হাই কোর্ট