Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৬ আশ্বিন ১৪৩৩
  • শনিবার
  • ৩ অক্টোবর ২০২৬
Howrah

মানসিক সুস্থতাই বেঁচে থাকার রসদ, প্রবীণ নাগরিকদের নিয়ে বিশেষ কর্মসূচি হাওড়ায়

ছোট নাটকের মাধ্যমে প্রবীণদের প্রতি সম্মান, ভালোবাসা এবং তাঁদের মানসিক সুস্থতার গুরুত্ব তুলে ধরা হয়।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ৩, ২০২৬, ১৫:২০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ৩, ২০২৬, ১৫:২০

options
link
মানসিক সুস্থতাই বেঁচে থাকার রসদ, প্রবীণ নাগরিকদের নিয়ে বিশেষ কর্মসূচি হাওড়ায় zoom
হাওড়া জেলা প্রশাসন ও রেইজিং ভয়েস ফাউন্ডেশনের সহযোগিতায় প্রবীণ নাগরিকদের নিয়ে বিশেষ অনুষ্ঠান। নিজস্ব ছবি।
Advertisement

বাঁচতে গেলে শরীরের পাশাপাশি, মানসিক সুস্থতাও প্রয়োজন। হাওড়া জেলা প্রশাসন ও রেইজিং ভয়েস ফাউন্ডেশনের সহযোগিতায় আন্তর্জাতিক প্রবীণ নাগরিক দিবস উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রবীণ নাগরিকদের মানসিক ও শারীরিক স্বাস্থ্য, আইনি অধিকার, ডিজিটাল সাক্ষরতা এবং সরকারি সুযোগ-সুবিধা সম্পর্কে সচেতনতা বাড়ানোর উপর হাওড়ায় (Howrah) মাকড়দহে এক অনুষ্ঠানে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। উপস্থিত ছিলেন জেলা সমাজকল্যাণ দফতরের আধিকারিক তীর্থঙ্কর গুহরায়, ওয়ান স্টপ সেন্টারের কেন্দ্র প্রশাসক তনুশ্রী কর্মকার, ডোমজুড় থানার ভারপ্রাপ্ত আধিকারিক অজিত কুমার ঝা এবং চাইল্ড হেল্পলাইন, হাওড়ার প্রজেক্ট কো-অর্ডিনেটর রাজীব বিশ্বাস-সহ অন্যান্যরা।

অনুষ্ঠানে প্রথমেই প্রবীণ নাগরিকদের মানসিক স্বাস্থ্য ও মনোবল বৃদ্ধির বিষয়ে সচেতনতা তৈরি করা হয়। জয়প্রকাশ ইনস্টিটিউশনের কাউন্সেলর আত্রেয়ী মানসিক স্বাস্থ্যের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। পাশাপাশি দোলন বন্দ্যোপাধ্যায় ও তাঁর দলের পক্ষ থেকে একটি ছোট নাটকের মাধ্যমে প্রবীণদের প্রতি সম্মান, ভালোবাসা এবং তাঁদের মানসিক সুস্থতার গুরুত্ব তুলে ধরা হয়। এরপর প্রবীণদের স্বাস্থ্য সচেতনতা নিয়ে বক্তব্য রাখেন হাওড়ার স্বাস্থ্য দফতরের বিএমওএইচ চিকিৎসক রিদ্ধি চক্রবর্তী। উপস্থিত ছিলেন পিএইচএন বিদিশা দাস এবং অনুপ্রিয়া বসুও। নিয়মিত শরীরচর্চা, স্বাস্থ্যকর জীবনযাপন এবং বয়সজনিত বিভিন্ন সমস্যা সম্পর্কে সচেতন থাকার বিষয়ে আলোচনা করা হয়। প্রবীণ নাগরিকদের আইনি অধিকার ও সরকারি আইনি সহায়তা নিয়েও আলোচনা হয়। জেলা লিগ্যাল সার্ভিসেস অথরিটির চিফ লিগ্যাল এইড কাউন্সেল এবং আইনজীবী ইয়াসমিন খাতুন বিনামূল্যে আইনি সহায়তা পাওয়ার পদ্ধতি ও প্রবীণ নাগরিকদের বিভিন্ন আইনি অধিকার সম্পর্কে বিস্তারিত জানান।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

এছাড়াও ভারত সরকারের ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প দফতরের প্রতিনিধি বাসুদেব বন্দ্যোপাধ্যায় প্রবীণ নাগরিকদের ডিজিটাল সাক্ষরতা নিয়ে সচেতন করেন। সরকারি বিভিন্ন পরিষেবা কীভাবে ডিজিটাল মাধ্যমে পাওয়া যায়, সে বিষয়েও তাঁদের অবহিত করা হয়। অনুষ্ঠানে সমাজের প্রতি বিশেষ অবদানের জন্য দুই প্রবীণ নাগরিককে সংবর্ধনা দেওয়া হয়।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.