বাড়িতেই অগ্নিদগ্ধ সাগরদিঘির বিধায়ক বায়রন বিশ্বাস (Bayron Biswas)। শনিবার সামশেরগঞ্জের বাড়িতেই আগুন লেগে যায়। সেই সময় বাড়িতেই ছিলেন ঋতব্রতপন্থী বিধায়ক। গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের বিধায়ককে প্রথমে তাঁরই মালিকাধীন বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় তাঁকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়। বিধায়কের অবস্থা বেশ আশঙ্কাজনক বলেই খবর।
বাড়িতেই অগ্নিদগ্ধ সাগরদিঘির বিধায়ক বায়রন বিশ্বাস। শনিবার সামশেরগঞ্জের বাড়িতেই আগুন লেগে যায়। সেই সময় বাড়িতেই ছিলেন ঋতব্রতপন্থী বিধায়ক। গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের বিধায়ককে প্রথমে তাঁরই মালিকাধীন বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় তাঁকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়। বিধায়কের অবস্থা বেশ আশঙ্কাজনক বলেই খবর। এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধায়কের শারীরিক অবস্থার খোঁজখবর নেবেন বলেই জানান তিনি।
আরও পড়ুন:

উল্লেখ্য, বায়রন বিশ্বাস ২০২৩ সালে কংগ্রেসের ‘রুপোলি রেখা’ হিসাবে উঠে এসেছিলেন। সে বছর সুব্রত সাহার অকালপ্রয়াণের জন্য উপনির্বাচন হয় সাগরদিঘিতে। খানিক চমকপ্রদভাবে সেই উপনির্বাচনে শাসকদলের প্রার্থীকে হারিয়ে দেন কংগ্রেসের টিকিটে লড়া বায়রন। রাজ্যজুড়ে শাসকদল যখন দাপটের সর্বোচ্চ ধাপে, তখন বায়রনের সেই জয় শুধু যে ব্যতিক্রম ছিল তাই নয়, দ্বিমেরু রাজনীতিতে হতাশ বাম-কংগ্রেস সমর্থকদের জন্য বায়রন ছিলেন সোনালি রেখা, এক টুকরো আশার আলো। যদিও সেই আলো নিভতে বেশি সময় লাগেনি। বছর ঘোরার আগেই গোটা রাজ্যের বাম-কংগ্রেস সমর্থকদের হৃদয়ভঙ্গ করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে বায়রন যোগ দেন তৃণমূল। তখন থেকেই যেন সাগরদিঘিতে তিনি ‘গণশত্রু।’যদিও তা সত্ত্বেও তৃণমূলের ভরাডুবির মাঝে ছাব্বিশের ভোটে জয়ী হন বায়রন।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
বিশ্বকাপ জিতবেন বিরাট-রোহিতকে নিয়েই! ‘অধরা মাধুরী’ নিয়ে ইঙ্গিতবাহী মন্তব্য গিলের
-
হনুমান চালিশা পাঠেই ‘হিরো’ পাইলট মচ্ছর, ১৮ বছরের অভিজ্ঞতা ভাগ করে অভিনেত্রী দেবলীনা বললেন…
-
গতবছরই বন্ধ করার নির্দেশ দিয়েছিল প্রশাসন, সেই নার্সিংহোমেই শিশুমৃত্যু! হুলস্থুল জামালপুরে
-
৭ মাস ধরে বন্ধ আয়ুর্বেদ হাসপাতালের অস্ত্রোপচার, সমস্যায় দূরদূরান্ত থেকে আসা রোগীরা!
-
১৫ বছরেই ইতিহাস! এশিয়াডে সোনাজয়ের সঙ্গে বৈভবের ঝুলিতে নতুন রেকর্ড