ধীমান রায়, কাটোয়া: গভীর রাতে শৌচালয়ে গিয়েছিলেন মূক ও বধির মহিলা। ওই সুযোগ কাজে লাগিয়ে নির্জন জায়গায় নিয়ে গিয়ে তাঁকে ধর্ষণের অভিযোগ উঠল প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে। পূর্ব বর্ধমান জেলার ভাতারের ঘটনা। অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ জানায়, ধৃতের নাম চাঁদু ধাড়া ওরফে চাঁদু মাজি। বয়স ২৮ বছর। ভাতারের কাশীপুর গ্রামে তাঁর বাড়ি। নির্যাতিতার গ্রামে চাঁদুর মামাবাড়ি। প্রায়ই মামাবাড়িতে থাকত চাঁদু। রবিবার রাতে এলাকা থেকেই তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতকে সোমবার বর্ধমান আদালতে পাঠানো হয়। নির্যাতিতা মহিলাকে ডাক্তারি পরীক্ষার জন্য বর্ধমানে পাঠানো হয়েছে।
নির্যাতিতা বিশেষ চাহিদাসম্পন্ন। বয়স ৪২ বছর। অবিবাহিতা। দাদা-বউদির কাছে থাকেন। জনমজুর পরিবার। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে শনিবার রাত দেড়টা নাগাদ শৌচাগারে যাওয়ার জন্য উঠেছিলেন মহিলা। বাড়িতে সীমানাপ্রাচীর নেই। অভিযোগ ফাঁকা জায়গায় একা পেয়ে ওই বিশেষ চাহিদাসম্পন্ন মহিলাকে জোর করে টেনে নিয়ে যায় চাঁদু। কিছুটা দুরে একটি নির্জন জায়গায় নিয়ে গিয়ে ধর্ষণ করে। ভোরের দিকে মহিলাকে বাড়ির লোকজন দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু হয়। ফাঁকা জায়গায় একটি তেঁতুল গাছের নিচে বিধ্বস্ত অবস্থায় মহিলাকে দেখতে পান পরিবারের লোকজন। তখনও অভিযুক্ত চাঁদু সেখানে ছিল। মহিলার বাড়ির লোকজনদের দেখতে পেয়ে ছুটে পালিয়ে যায় সে।
রবিবার সকালে পরিবারের পক্ষ থেকে চাঁদু ধাড়ার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। জানা গিয়েছে চাঁদুর আগে বিয়ে হয়েছিল। কয়েকবছর আগে তাঁর স্ত্রী তাকে ছেড়ে চলে যায়। নেশাখোর ও বদস্বভাবের বলে এলাকায় চাঁদুর বদনাম রয়েছে।
সর্বশেষ খবর
-
৭০০ টাকা ধার শোধ করেনি ভাই, দিল্লিতে বচসার মাঝে দাদাকে কুপিয়ে খুন!
-
ভানুয়াতু দ্বীপে লুকিয়ে ‘অভিষেক ঘনিষ্ঠ’ বিনয় মিশ্র, গ্রেপ্তারি পরোয়ানা চেয়ে আদালতে সিবিআই
-
জলের তোড়ে কুটোর মতো ভেসে গেল লোহার সেতু! হাড়হিম দৃশ্যের সাক্ষী উত্তরাখণ্ড, ভিডিও ভাইরাল
-
বাইকে ফুল ট্যাঙ্ক পেট্রল ভরেও টাকা দিতে অস্বীকার! মারধর, তোলাবাজির চেষ্টা করে গ্রেপ্তার ২ তৃণমূল নেতা
-
‘ব্লগার অভিজিৎ রায়ের মতো হবে’, বাংলাদেশ থেকে ঋতব্রতকে লাগাতার প্রাণনাশের হুমকি! নেপথ্যে জঙ্গিযোগ?