সংবাদ প্রতিদিন ব্যুরো: আর মাত্র কয়েক ঘণ্টা। তার পরই আছড়ে পড়তে চলেছে ঘুর্ণিঝড় যশ বা ইয়াস (Cyclone Yaas)। তবে কান ঘেঁষে বেঁচে যেতে পারে কলকাতা। বিপুল ক্ষয়ক্ষতি এড়াতে পারলেও প্রবল বৃষ্টি ও ঝোড়ো হাওয়া বইবে এ রাজ্যের একাধিক জেলায়। ইতিমধ্যে বন্যার সতর্কতা জারি হয়েছে রাজ্যের একাধিক জেলায়। আর এই পরিস্থিতি মোকাবিলায় জেলায়-জেলায় চালু হয়েছে হেল্পলাইন (Helpline) নম্বর। ব্লকে ব্লকে অতন্দ্র প্রহরায় প্রশাসনিক আধিকারিকরা।
মঙ্গলবার দুপুরে আবহাওয়া দপ্তরের জারি করা বুলেটিনে বলা হয়েছে, বঙ্গ উপকূল নয়, চাঁদবালি ও ধামরা বন্দরের কাছে আছড়ে পড়তে চলছে ঘূর্ণিঝড়টি। বুধবার দুপুরে বালেশ্বর, ধামরা বন্দর এলাকা দিয়ে বয়ে যাবে এই অতি ঘূর্ণিঝড়। যার প্রভাবে মঙ্গলবার থেকেই পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনায় প্রবল বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা এবং কলকাতার বিক্ষিপ্ত এলাকায় ব্যাপক বৃষ্টি হতে পারে। এদিকে আবার বৃহস্পতিবারও পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে অতিবৃষ্টির সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে এই জেলাগুলিতে জারি হয়েছে লাল সতর্কতা। বাঁকুড়া, ঝাড়গ্রাম, দক্ষিণ ২৪ পরগনা-সহ একাধিক এলাকায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। তবে পরিস্থিতি সামাল দিতে জেলায়-জেলায় প্রস্তুত বিভিন্ন টিম। দুর্যোগ মোকাবিলায় রাখা হয়েছে বিশেষ হেল্পলাইন নম্বর। ব্লকে ব্লকে মোতায়েন রয়েছে বিশেষ টিম। তাঁরা প্রতি নিয়ত যোগাযোগ রাখছেন সাধারণ মানুষের সঙ্গে।
[আরও পড়ুন: ‘যশে’র লেজের ঝাপটা জঙ্গলমহলে! পুরুলিয়ায় মোতায়েন সেনাবাহিনী, NDRF]
বিভিন্ন জেলার হেল্পলাইন নম্বর
পূর্ব মেদিনীপুর: ০৩২২৮২৬২৭২৮ এবং ৯০৭৩৯৩৯৮০৪
পশ্চিম মেদিনীপুর: ৬২৯৬০৬০৬৯৯ এবং ০৩২২২২৬৭৯৮৩
দক্ষিণ ২৪ পরগনা: ০৩৩-২২১৪-৩৫২৬/০৩৩-২৪৪৮-৮০৫১/০৩৩-২৪৪৮-৮০৫২
উত্তর ২৪ পরগনা: ৯০৭৩৯৩৬৮২৩/৯০৭৩৯৪০০৩৯
কলকাতা: ৮৯০০৭-৯৩৫০৩/৮৯০০৭-৯৩৫০৪
হাওড়া: ০৩৩-২৬৪১-৩৩৯৩/৯৪৩৩৯৩১৯৩২
হুগলি: ০৩৩-২৬৮১-২৬৫২
পুরুলিয়া:৭৩৬৩০৯০৮০৬/ ৮৩৭৩৮০৮৭০৪/ ৮৯০০৭৯৩৫০৩/ ৮৯০০৭৯৩৫০৪/ ১৯১২১/ ১৮০০৩৪৫৩২১২
বাঁকুড়া: ০৩২৪২-২৫৭০২০/০৩২৪২-২৫৭০১০
ঝাড়গ্রাম: ০৩২২১-২৫৮২২৮/০৩২২১-২৫৭৯৫
এছাড়া কলকাতায় বিদ্যুৎ বিভ্রাট বলে অভিযোগ জানাতে একাধিক নম্বর চালু করেছে CESC। নম্বরগুলি হল-৩৫০১১৯১২/১৮৬০৫০০১৯১২/১৯১২। একটি হোয়াটসঅ্যাপ নম্বরও চালু করা হয়েছে। যেখানে অভিযোগ জমা দিতে পারবেন গ্রাহকরা। নম্বরটি হল-৭৪৩৯০০১৯১২।
[আরও পড়ুন: আরও কাছে ‘যশ’, দিঘার সমুদ্রে শুরু জলোচ্ছ্বাস, সঙ্গে প্রবল হাওয়া]
সর্বশেষ খবর
-
সংবাদপত্রের অফিসে বেআইনি লেনদেন! তৃণমূল সাংসদের একাধিক ঠিকানায় ইডি তল্লাশি
-
‘তোকে আমায় করা যাবে না আলাদা’, অতীত প্রেম উসকে বরফের মাঝে উদ্দাম রোম্যান্স দেব-শুভশ্রীর
-
রানওয়ে থেকে ছিটকে ট্রাকে ধাক্কা! মিয়ামিতে আমাজনের কার্গো বিমানে অগ্নিকাণ্ডে মৃত ৫
-
যেন ডেভিড-গোলিয়থের লড়াই! ডার্বিতে আজ সম্মান উদ্ধারের লক্ষ্যে নামছে মোহনবাগান
-
শয্যাশায়ী বৃদ্ধাকে দেখভালের নামে অত্যাচার, টাকা-গয়না লুট! গ্রেপ্তার ‘ডাকাত’ আয়া, প্রকাশ্যে সিসি ফুটেজ