সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এবার মামলার পথে হাঁটতে চলেছে রাজ্য বিজেপি৷ রবিবার এ ইঙ্গিতই দিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ৷
রাজ্যের টোল প্লাজায় সেনাদের রুটিন মহড়া নিয়ে ক্ষুব্ধ ছিলেন মুখ্যমন্ত্রী৷ রাজ্যকে অন্ধকারে রেখে এ কাজ করা হচ্ছে বলে দাবি করেন তিনি৷ এছাড়াও সেনারা তোলা তুলছেন বলেও অভিযোগ আনেন৷ রাজনৈতিক উদ্দেশ্যে সেনাকে ব্যবহার করা হচ্ছে বলেও দাবি দিল ছিল তাঁর৷ প্রতিরক্ষা মন্ত্রকের তরফে অবশ্য এই সব অভিযোগ অস্বীকার করা হয়৷ শনিবার এ ব্যাপারে রাজ্যপালের কাছে স্মারকলিপি জমা দেয় তৃণমূল৷ যদিও রাজ্যপাল এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রীর নাম না করেই বলেন, সেনার সম্পর্কে অভিযোগ আনার আগে পুরো পরিস্থিতি খতিয়ে দেখা উচিত ছিল৷ পাল্টা তোপ দেগে মুখ্যমন্ত্রী বলেন, মন্তব্য করার আগে রাজ্যপালেরও সবকিছু দেখে নেওয়া জরুরি ছিল৷ এই প্রেক্ষিতেই এবার মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আসরে নামল রাজ্য বিজেপি৷ রবিবার বিজেপির প্রতিনিধি দল দেখা করে রাজ্যপালের সঙ্গে৷ দিলীপ ঘোষ ছাড়াও এই দলে ছিলেন লকেট চট্টোপাধ্যায়, চন্দ্র বসু, জয়প্রকাশ মজুমদার প্রমুখ৷ সেনা অবমাননা ও প্রধানমন্ত্রীর সম্পর্কে আপত্তিজনক মন্তব্যের অভিযোগ আনেন তাঁরা৷ রাজ্যে শিশুপাচার নিয়েও সরব হন তাঁরা৷ আর এরপরেই রাজ্য বিজেপি সভাপতি জানান, এ ব্যাপারে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আইনি পথে হাঁটতে চলেছেন তাঁরা৷
সেনাকে মধ্যে রেখে কেন্দ্র ও রাজ্য সংঘাত চলছিলই৷ বিজেপির এই পদক্ষেপে তা নতুন মাত্রা পাবে বলেই মত রাজনৈতিক মহলের৷
সর্বশেষ খবর
-
বৃদ্ধের খাবারে ঘুমের ওষুধের কড়া ডোজ, আলমারি ‘সাফ’ করে গায়েব পরিচারিকা!
-
পরিবর্তনের দুর্গোৎসবে শুধু ‘বড়’ নয়, ‘ছোট’দের পুজোর উদ্বোধনেও মুখ্যমন্ত্রী, তৈরি হচ্ছে তালিকা
-
কলকাতায় বিশ্বকাপারদের হ্যাটট্রিক! ব্রাজিল-উরুগুয়ের পর ফের বিদেশি প্রতিপক্ষের বিরুদ্ধে খেলবে ভারত
-
কলকাতার বধূকে চাকরির লোভ দেখিয়ে বাংলাদেশে পাচার! অবশেষে সীমান্ত পেরিয়ে ফিরলেন মধুমিতা
-
৪ নেতাকে সাসপেন্ড, এক্তিয়ার মনে করিয়ে ডায়মন্ড হারবারের সভানেত্রীকে শোকজ করল বিজেপি!