সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অটো দৌরাত্ম্যে নাজেহাল রাজ্যবাসী৷ নিয়ম বহির্ভূতভাবে অটোয় বেশি যাত্রী তোলার ঘটনা তো আকছার ঘটছিলই, সেই সঙ্গে কোনও কোনও রুটে বেআইনিভাবে বেড়েছিল অটো ভাড়াও৷ তদন্তে নেমে রাজ্য পরিবহণ দফতর অন্তত দশটি রুটে এরকম ভাড়া বাড়ানোর খোঁজ পায়৷ তারপরই বর্ধিত ভাড়া কমানোর নির্দেশ দেওয়া হয় অটো ইউনিয়নগুলিকে৷
বেশ কিছুদিন ধরেই বিভিন্ন রুটে নির্ধারিত ভাড়ার থেকে বেশি ভাড়া নেওয়ার অভিযোগ উঠছিল৷ অভিযোগের সত্যতা খুঁজতে নামে রাজ্য পরিবহণ দফতর৷ দফতরের নিজস্ব তদন্তে দেখা যায় নিয়ম বহির্ভূতভাবে বেশ কিছু রুটে অটো ভাড়া বাড়ানো হয়েছে৷ এরপরই কড়া পদক্ষেপ নেয় পরিবহণ দফতর৷ ওই রুটের ইউনিয়নগুলিকে ভাড়া কমানোর নির্দেশ দেওয়া হয়েছে৷
পাশাপাশি, অভিযোগ জানানোর জন্য প্রতিটি অটো স্ট্যান্ডে একটি করে বক্স রাখার পরিকল্পনা নেওয়া হয়েছে৷ সেখানে যাত্রীরা তাঁদের অভিযোগ জানাতে পারবেন, যার ভিত্তিতে ব্যবস্থা নেবে দফতর৷ যাত্রীদের সম্পর্কেও পাল্টা অভিযোগ জানানোর পরিসরের দাবি তোলে ইউনিয়ন৷
সর্বশেষ খবর
-
‘শুধু দোকান কেন, খাট-বিছানা নিয়ে আসুন’, ল্যান্সডাউন মার্কেটে ব্যবসায়ীদের ধমক, ২ দিনের ‘ডেডলাইন’ অগ্নিমিত্রার
-
‘পাকিস্তানি হিন্দুদের সহ্য করি’, পাক প্রেসিডেন্টের মন্তব্যকে ‘অসংবেদশীল’ কটাক্ষ জাভেদ আখতারের
-
সাভারকর মন্তব্যে রাহুলের বিরুদ্ধে ‘অহেতুক’ মামলা, গবেষককে জরিমানা করল আদালত
-
আন্তর্জাতিক স্তরে সাফল্যের পর এবার ডুরান্ডের যুদ্ধ, আর্মিকে হালকাভাবে নিচ্ছে না ইস্টবেঙ্গল
-
রাজসাক্ষী হতে চেয়েও রেহাই নেই! জয় কামদারের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতির নয়া অভিযোগ