রোগী নিয়ে যাওয়ার জন্য এলাকার বাসিন্দাদের জন্য উন্নয়ন তহবিল থেকে অ্যাম্বুল্যান্স দিয়েছিলেন তৃণমূল বিধায়ক অসীমা পাত্র। এবার সেই অ্যাম্বুল্যান্সেই চলছিল চুরি করা ছাগল পাচার! ঘটনায় গ্রেপ্তার হয়েছেন তিনজন। বিধায়ক যে অ্যাম্বুল্যান্স দান দিয়েছলেন, তাতেই হচ্ছে পশুপাচার! ঘটনা জানাজানি হতেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে হুগলির দাদপুর গ্রাম পঞ্চায়েত এলাকায়।
আজ শনিবার ভোররাতে দাদপুর গ্রাম পঞ্চায়েত এলাকার সারখোলা গ্রামে ওই অ্যাম্বুল্যান্স যাচ্ছিল। ওই এলাকাতেই টহল দিচ্ছিলেন দাদপুর থানার ওসি সন্তোষ তালুকদারের নেতৃত্বে বিশাল টিম। সেসময় ওই অ্যাম্বুল্যান্সটি দেখে সন্দেহ হয়। পুলিশ ওই গাড়িটি থামাতেই যেন চক্ষুচড়কগাছ। ভিতরে মিলল দুটি ছাগল। গাড়িতে তিনজন ছিলেন। ওই অ্যাম্বুল্যান্স করে কেন ছাগল নিয়ে যাওয়া হচ্ছে? সেই কথা জানতে চান তদন্তকারীরা। কোনও সঠিক তথ্য পুলিশ পায়নি। এরপরই ওই তিনজনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুধু হয়। জেরায় জানা গিয়েছে, এলাকারই এক ব্যক্তির গোয়ালঘর থেকে ওই দু’টি ছাগল চুরি করা হয়েছিল। পুলিশের চোখে ধুলো দিতেই ওই অ্যাম্বুল্যান্স করে ছাগল পাচার করা হচ্ছিল!
আরও পড়ুন:
পুলিশ অ্যাম্বুলেন্সচালক আহমেদ আলি সরকার-সহ দুই যুবক দীপঙ্কর রায় ও রজত ক্ষেত্রফলকে গ্রেপ্তার করেছে। সামনেই বকরি ইদ। ছাগলের দাম লাফিয়ে বাড়ছে। সেজন্যই এই ছাগল চুরি করে পাচার হচ্ছিল বলে অভিযোগ। স্থানীয়দের অভিযোগ, এর আগেও গ্রামে ছাগল চুরি হয়েছে। পুলিশের প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ওই তিনজন ছাগল চুরির জন্য শুক্রবার রাত থেকেই এলাকায় ঘুরছিল!
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
হড়পা বানে মৃত্যুমিছিল, নেপালে একতা চাইছেন ‘ভারতবিদ্বেষী’ বলেন্দ্র! নয়াদিল্লির পাঠানো ত্রাণ নেবেন?
-
যজ্ঞেই শয়তান তাড়ানোর কথা বলে ‘শ্লীলতাহানি’, গয়না নিয়ে উধাও সঙ্গিনী-সহ তান্ত্রিক
-
হড়পা বানে আটকে কৈলাসযাত্রী শিষ্যরা, বিধ্বস্ত নেপালে উদ্ধারকাজে নামতে চান সদগুরু!
-
রাজ্যে উড়ল প্যালেস্তাইনের পতাকা! ‘জাতীয় মর্যাদার সঙ্গে আপস নয়’, কড়া বার্তা শুভেন্দুর
-
হাতে হাত, রংমিলান্তি পোশাক, ফের একফ্রেমে রাজ-শুভশ্রীকে দেখে শান্তি ভক্তদের