গঙ্গায় নেমে তলিয়ে গেল কিশোর। বন্ধুদের সঙ্গে স্নান করতে নেমে জলে ডুবে যায় সে। সন্ধ্যা পেরিয়ে গেলেও খোঁজ মেলেনি। এ দিকে পরিবারের অভিযোগ, ঘটনার কয়েকঘণ্টা কেটে গেলেও ঘটনাস্থলে আসেনি ডবুরি। ঘটনার সাড়ে ৩ ঘণ্টা পর কিউআরটি টিম ঘটনাস্থলে যায়। প্রশাসনের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন পরিবারের সদস্য ও এলাকাবাসী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তলিয়ে যাওয়া কিশোরের নাম সবুজ দাস। সে এ বার মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল। মঙ্গলবার দুপুরে কল্যাণীর মাঝের চর গঙ্গায় স্নান করতে যায় সবুজ। সঙ্গে ছিল তিনবন্ধু। সেই সময় আচমকাই গভীর জলে তলিয়ে যেতে থাকে কিশোর। তাকে বাঁচানোর চেষ্টা করে বন্ধুরা। চিৎকার শুনে ছুটে আসেন স্থানীয়রা। সেই সময় ঘাটে উপস্থিত কয়েকজন কিশোরটিকে বাঁচানোর চেষ্টা করেন। তারা তল্লাশি শুরু করলেও ছাত্রের খোঁজ মেলেনি।
আরও পড়ুন:
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ছাত্রের পরিবার। খবর দেওয়া হয় পুলিশ ও উদ্ধারকারী দলকে। তবে পরিবারের অভিযোগ, উদ্ধারকারী দল সময়মতো ঘটনাস্থলে আসেনি। কিউআরটি টিম সাড়ে তিনঘণ্টা পরে ঘটনাস্থলে আসে। তারপর উদ্ধারকার্য শুরু হয় বলে অভিযোগ। রাত পর্যন্ত ছাত্রটির খোঁজ মেলেনি।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
অগ্রিম ৫ লক্ষ টাকা দিয়েও মেলেনি ফ্ল্যাট! জনতার দরবারে লেকটাউনের মহিলা
-
কমনওয়েলথ গেমসে ইতিহাস, সোনার মেয়ে অস্মিতাকে জমি, আর্থিক পুরস্কার দিল ত্রিপুরা সরকার
-
স্বাধীনতা দিবসে লোকভবনে আমন্ত্রিত ৪ হাজার, অনুষ্ঠানে অন্য ৫ রাজ্যও, নবান্নের গুচ্ছ গাইডলাইন
-
সুজিতের অ্যাকাউন্টে নিয়োগ দুর্নীতির ৮ কোটিরও বেশি টাকা, হাই কোর্টে চাঞ্চল্যকর দাবি ইডির
-
সঙ্গীদের নাম আড়াল করতে মোবাইল ভাঙে জঙ্গি রানা! নোটবুক হাতড়ে খোঁজ মিলল ৬ পাক চরের