Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৫ শ্রাবণ ১৪৩৩
  • বুধবার
  • ২২ জুলাই ২০২৬
Jalangi

প্রেম দিবসে ঘুরতে যাওয়ার আবদার, কথা রাখেনি প্রেমিক! অভিমানে ‘আত্মঘাতী’ অষ্টম শ্রেণির ছাত্রী

প্রেম দিবসের দিন বেড়াতে নিয়ে যাওয়ার জন্য আবদার করেছিল কিশোরী প্রেমিকা। কিন্তু সেই কথায় আমল দেয়নি প্রেমিক! প্রেমিকের ওই ব্যবহার মানতে পারেনি কিশোরী। 'অভিমানে' বাড়ি ফিরে নিজেকে শেষ করে দিন নাবালিকা। নিজের ঘরে গলায় ফাঁস দিয়ে 'আত্মহত্যা' করল ওই কিশোরী।

অতুলচন্দ্র নাগ
অতুলচন্দ্র নাগ

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১৪, ২০২৬, ১৫:২৫

link
অতুলচন্দ্র নাগ
অতুলচন্দ্র নাগ

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১৪, ২০২৬, ১৫:২৫

options
link
প্রেম দিবসে ঘুরতে যাওয়ার আবদার, কথা রাখেনি প্রেমিক! অভিমানে ‘আত্মঘাতী’ অষ্টম শ্রেণির ছাত্রী zoom
প্রতীকী ছবি।
Advertisement

প্রেম দিবসের দিন বেড়াতে নিয়ে যাওয়ার জন্য আবদার করেছিল কিশোরী প্রেমিকা। কিন্তু সেই কথায় আমল দেয়নি প্রেমিক! প্রেমিকের ওই ব্যবহার মানতে পারেনি কিশোরী। ‘অভিমানে’ বাড়ি ফিরে নিজেকে শেষ করে দিন নাবালিকা। নিজের ঘরে গলায় ফাঁস দিয়ে ‘আত্মহত্যা’ করল ওই কিশোরী। মর্মান্তিক ওই ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের জলঙ্গি ফরিদপুর এলাকায়। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। মেয়ের এই পরিণতিতে ভেঙে পড়েছে পরিবারের লোকজন।

জানা গিয়েছে, ফরিদপুর এলাকায় বাড়ি অষ্টম শ্রেণির ছাত্রী। এলাকারই এক যুবকের সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল। বাড়ির লোকজন সেই সম্পর্ক জানত। তেমন আপত্তিও অভিভাবকরা করেননি। আজ, শনিবার প্রেমদিবস। গতকাল, শুক্রবার বিকেলের পর ওই কিশোরী প্রেমিকের সঙ্গে দেখা করতে গিয়েছিল। প্রাথমিকভাবে জানা যায়, শনিবার প্রেম দিবসের দিন তাকে কোথাও ঘুরতে নিয়ে যাওয়ার জন্য প্রেমিকের কাছে আবদার করেছিল প্রেমিকা। একাধিকবার অনুরোধের পরও কিশোরীর আবদার কানে তোলেনি ওই যুবক! দু’জনের মধ্যে এই নিয়ে মন কষাকষিও হয়েছিল!

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

এমন ঘটনায় মনে আঘাত লেগেছিল ওই কিশোরীর! রাতে বাড়ি ফিরে নিজের ঘরে ঢুকে গিয়েছিল। বাড়ির লোকজনদের সঙ্গেও সে কথা বলেনি বলে খবর। এরপর রাতেই ওই ঘর থেকে নাবালিকার গলায় ফাঁস লাগানো ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়। খবর দেওয়া হয় থানায়। পুলিশ রাতেই বাড়ি থেকে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ওই যুবককেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে খবর। শুধু এই কারণেই কি এমন সিদ্ধান্ত নিল কিশোরী? নাকি ঘটনার পিছনে অন্য কোনও কারণ? সেই বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.