ব্যারাক থেকে উদ্ধার হল এক পুলিশকর্মীর ঝুলন্ত দেহ! থানার অন্যান্য পুলিশকর্মীরাই ওই দেহ উদ্ধার করেছেন। মৃতের নাম বিশ্বনাথ সেন। ঘটনাটি উত্তর ২৪ পরগনার হাবড়া (Habra) থানার। তিনি ওই থানায় সাব ইন্সপেক্টর পদে কর্মরত ছিলেন। কী কারণে এই ঘটনা? আত্মহত্যা নাকি অন্য কিছু? সেই প্রশ্ন উঠেছে। ছুটি পাওয়া নিয়ে কোনও সমস্যা ছিল কি? বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।
বিশ্বনাথ সেনের বাড়ি দক্ষিণ ২৪ পরগনার মহেশতলা এলাকায়। কর্মসূত্রে তিনি হাবড়ায় ছিলেন। থানার ব্যারাকেই তিনি থাকতেন। তাঁর জন্য ব্যারাকে একটি নির্দিষ্ট ঘর ছিল। সেই ঘরেই বিশ্বনাথ সেন থাকতেন। থানা সূত্রে জানা গিয়েছে, রবিবার রাতেও ডিউটি করেছেন ওই এসআই। ডিউটি শেষের পর ব্যারাকে ফিরে নিজের ঘরে চলে যান। আজ, সোমবার সকাল থেকে বিশ্বনাথ সেনের কোনও সাড়া পাওয়া যাচ্ছিল না। ঘরের দরজাও ভিতর থেকে বন্ধ ছিল।
আরও পড়ুন:
প্রথমে সহকর্মীরা ভেবেছিলেন বিশ্বনাথ সেন একটু বেশি সময় ধরে ঘুমোচ্ছিলেন। কিন্তু নির্দিষ্ট সময় পেরিয়ে গেলেও তিনি ঘরের দরজা খোলেননি। মোবাইলে ফোন করেও কোনও সাড়া মেলেনি। এরপরই সহকর্মীরা দরজা ধাক্কা দেন। কিন্তু ভিতর থেকে কোনও সাড়া না পাওয়া গেলে দরজা ভাঙার সিদ্ধান্ত নেন সকলে। ওই ঘরের দরজা ভেঙে ভিতরে ঢুকলে বিশ্বনাথকে ঝুলন্ত অবস্থায় দেখা যায়। দ্রুত তাঁকে উদ্ধার করে হাবড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা জানিয়ে দেন, অনেক আগেই ওই পুলিশকর্মীর মৃত্যু হয়েছে।
প্রাথমিভাবে এই ঘটনাকে ‘আত্মহত্যা’ বলেই মনে করা হচ্ছে। কিন্তু কেন তিনি এমন সিদ্ধান্ত নেবেন? সহকর্মীরা জানিয়েছে, গতকাল রাতেও বিশ্বনাথ সেনের ব্যবহার স্বাভাবিক ছিল। দুঃসংবাদ পরিবারকে জানানো হয়।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
পুজোর থিমে শুভেন্দুর নন্দীগ্রাম থেকে নবান্ন যাত্রা! অনন্য উদ্যোগকে বিশেষ শুভেচ্ছা মোদি-মুর্মুর
-
একমাত্র দেশ হিসেবে টেস্ট র্যাঙ্কিংয়ে শূন্য পয়েন্ট! আইসিসি’র শাস্তিতে লজ্জার নজির গড়ার পথে পাকিস্তান
-
নন্দীগ্রাম-রেজিনগরে প্রার্থী ঘোষণা ঋতপন্থী তৃণমূলের, প্রতীক যুদ্ধের আবহে মমতার প্রার্থীকে চ্যালেঞ্জ করবেন কারা?
-
২৫০ কোটির ব্লকবাস্টার ‘হনুমান অংশ’-এর পর তুলসীদাসকে নিয়ে ছবি, আধ্যাত্মিক সিনেমাতেই মোক্ষলাভ!
-
হাসিনাকে তাড়িয়ে বাংলাদেশকে লুটেপুটে খেয়েছে ইউনুসরা! ১১ হাজার কোটির দুর্নীতিতে বিদ্ধ ‘ছাত্র বিপ্লবী’ আসিফ